ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায় রয়েছে। মানুষের অর্থ বা টাকা
নিরাপত্তার সাথে লেনদেনের অন্যতম মাধ্যম হলো ব্যাংক ব্যবস্থা। বর্তমান ডিজিটাল
যুগে অর্থ বিভিন্নভাবে লেনদেন হচ্ছে কিন্তু সকল লেনদেনের মধ্যে অন্যতম নিরাপত্তার
লেনদেন হলো ব্যাংক। আর্থিক লেনদেনের কথা চিন্তা করলে আমার কাছে অন্যতম লেনদেনের
স্থান হল ইসলামী ব্যাংক। তাই আমি মনে করি ইসলামী ব্যাংকে সকলের একটি করে অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ মাধ্যম। আমাদের একটা সময় ব্যাংকে
একটা অ্যাকাউন্ট খুলতে হলে অনেক অসুবিধায় পড়তে হতো। অ্যাকাউন্ট খোলার জন্য আগের
সময় অনেক ঝামেলায় পড়তে হতো কিন্তু এখন কার সময়ে অ্যাকাউন্ট খোলার জন্য ইসলামী
ব্যাংকে কোন প্রকার ঝামেলায় পড়তে হয় না। এজন্য আমরা প্রত্যেকেই একটি করে
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলব। যাতে আমরা সহজে ইসলামী ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে
পারি।
পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
- ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়
- একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী ও কাগজপত্র
- সেলফিন (CellFin) অ্যাপের মাধ্যমে ব্যাংকে একাউন্ট খোলার নিয়ম
- ওয়েবসাইট বা ই-কেওয়াইসি (eKYC) এর মাধ্যমে একাউন্ট খোলার নিয়ম
- মোবাইল ফোন দিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সহজ
- অনলাইনে কিভাবে ব্যাংক একাউন্ট খুলবো
- ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে
- নমিনি যুক্ত করার কারণ
- ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার সুবিধা
- শেষ কথাঃ ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায় জানা অন্যতম মাধ্যম। বর্তমানে ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলা খুব সহজ বিষয়। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই প্রয়োজনীয় নথিপত্র বা কাগজপত্র সংগ্রহ করতে
হয়। ব্যাংকে অনলাইনে অ্যকাউন্ট খোলার আগে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিজের কাছে আছে
কিনা তা যাচাই করতে হবে। কোন প্রয়োজনও কাগজপত্র বাসায় যদি ফেলে যাওয়া হয়
তাহলে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সম্ভব হবে না। তাই আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য
অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে।
ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন
১.আবেদনপত্র
২.জাতীয় পরিচয় পত্র
৩.পাসপোর্ট সাইজের ছবি
৪.আপনার বর্তমান ঠিকানা
৫.আপনার স্থায়ী ঠিকানা
৬.আপনার মোবাইল নাম্বার
৭.নমিনীর ছবি
৮.নমিনির মোবাইল নাম্বার
আপনাকে অবশ্যই এই কাগজপত্রগুলো সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাংকে। ব্যাংকে এই সকল
কাগজপত্র গুলো জমা দিলে আপনাকে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার জন্য
সাহায্য করবে। ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন হলে ঐ দিনই
ব্যাংকে টাকা জমা রাখা যায়। আবার আপনাকে অ্যাকাউন্ট চালু রাখার জন্য ব্যাংকে
ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে হবে। কিছু ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত তথ্য বা কাগজপত্র
জমা দেওয়ার প্রয়োজন হতে পারে।
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে অফিসিয়াল ওয়েব
ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং আপনার OTP এবং Pin নম্বার বা
পাসওয়ার্ড দেবে এবং OTP, Pin নম্বার বা পাসওয়ার্ড কারোর কাছে দেওয়া যাবে না।
যদি আপনি OTP, Pin এবং পাসওয়ার্ড দেন তাহলে আপনি প্রতারণা ঝুঁকিতে পড়বেন এবং
নিরাপদে ব্যাংক সেবা পাবেন না।
অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্যবলী ও কাগজপত্র
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্যাবলী ও কাগজপত্র লাগে। আপনারা
ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গেলে ব্যাংক কর্মকর্তা বলবে আপনি কোন ধরনের হিসাব
বা অ্যাকাউন্ট খুলবেন। আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য তিন ধরনের অ্যাকাউন্টের কথা বলবে। যেমনঃ
১.সাধারণত সঞ্চয়ী সেভিংস অ্যাকাউন্ট হিসাব
২.চলতি কারেন্ট অ্যাকাউন্ট হিসাব
৩.স্টুডেন্ট অ্যাকাউন্ট হিসাব
সাধারণ সঞ্চয়ী (সেভিংস) অ্যাকাউন্ট হিসাব
১.জাতীয় পরিচয় পত্র বা জন্মনিবন্ধনের কপি ও ফটোকপি
২.আবেদনকারীকে অবশ্যই পাসপোর্ট সাইজের
৩. কপি ছবি দিতে হবে।
৪.নমিনির জাতীয় পরিচয় পত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি
.৫.একাউন্টের ধরন অনুযায়ী সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০ টাকা ব্যাংকে জমা দিতে
হবে।
চলতি (কারেন্ট) অ্যাকাউন্ট ব্যবসায়িক হিসাব
১.অবশ্যই যে ব্যবসা করে তার একটি ট্রেডলাইসেন্স বা ফটোকপি থাকতে হবে।
২.প্রতিষ্ঠানের মালিকের ই-টিন সার্টিফিকেট থাকতে হবে।
৩.জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে।
৪.আবেদনকারীকে ব্যাংকে ১০০০ থেকে ২০০০ হাজার টাকা জমা রাখতে হবে।
ছাত্র (স্টুডেন্ট) অ্যাকাউন্ট হিসাব
১.জাতীয় পরিচয় পত্র অথবা স্মার্ট কার্ড থাকতে হবে। আবার যদি ১৮ বছরের কম
হলে জন্ম সনদ থাকতে হবে।
২.সম্প্রতিক তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩.আবেদনকারীর বয়স যদি ১৮ বছরের কম হয় তাহলে অভিভাবকের জাতীয় পরিচয়
পত্রের ফটোকপি এবং ১ কপি ছবি দিতে হবে।
৪. নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং ১ কপি সাইজের ছবি
ইসলামী ব্যাংককে আপনি যে অ্যাকাউন্টটি খুলতে চান আপনাকে অ্যাকাউন্টের ধরন অনুযায়ী
প্রয়োজনে নথিপত্র বাবা কাগজপত্র জমা দিতে হবে। আপনি যদি সঠিক তথ্য না দেন বা
সঠিকভাবে তথ্য প্রদান না করেন তাহলে তাহলে আপনার অ্যাকাউন্ট হবেনা। আপনি ব্যাংকের
সঠিক তথ্য বা কাগজপত্র জমা দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ যাচাই করে আপনার
অ্যাকাউন্ট খোলার অনুমতি দিবে।
সেলফিন (CellFin) অ্যাপের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম
ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সেলফিন অ্যাপের ব্যবহার প্রয়োজন হয়। বর্তমান
সময়ে ইসলামী ব্যাংকে ঘরে বসে খুব সহজে অনলাইনে অ্যাকাউন্ট খোলার জন্য সহজ মাধ্যম
হলো তাদের অফিসিয়াল সেলফিন অ্যাপ। আপনারা ইসলামী ব্যাংকে অফিসিয়াল সেলফিন
অ্যাপের মাধ্যমে ঘরে বসে যেকোনো ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইসলামী ব্যাংকের
সেলফিন অ্যাপ অত্যন্ত সহজ একটি অ্যাপ।এই অ্যাপটি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহার
করা হয়ে থাকে।
সেলফিন (CellFin) অ্যাপের মাধ্যমে ব্যাংকে অ্যাকাউন্ট খোলার নিয়ম
১.আপনাকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে সেলফিন অ্যাপটি ডাউনলোড করতে হবে।
২.আপনি যে মোবাইল ফোন নাম্বারটি সব সময় ব্যবহার করেন সেই নম্বরটি দিয়ে নাম,
জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে সেলফিন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে।
৩.আপনার রেজিস্ট্রেশনের কাজ শেষ হলে অ্যাপের মেনু থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার
অপশনে যেতে হবে এবং আপনার পছন্দ মত অ্যাকাউন্ট (যেমনঃসেভিংস বা স্টুডেন্ট অ্যাকাউন্ট)
বেছে নিবেন।
৪.সেলফিন অ্যাপে আপনার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং অন্যান্য প্রয়োজনীয়
ব্যক্তিগত তথ্য সঠিকভাবে দিতে হবে।
৫.অ্যাপটি নির্দেশনা অনুযায়ী নিজের ছবি ও নমিনির সকল তথ্য দিতে হবে।
৬.আপনার সকল তথ্য যাচাই করে সাবমিট করা হলে আপনার ইসলামী ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে।
আপনি যখন সেলফিন অ্যাপে সকল তথ্য সঠিকভাবে জমা দিবেন তখন ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই
যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে সেলফিন অ্যাপটি সক্রিয় করে দিবেন। তারপর আপনি
অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো,টাকা গ্রহণ, মোবাইল রিচার্জ এবং বিল পরিশোধ সহ সকল
আর্থিক সেবা ব্যবহার করতে পারবেন। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অ্যাকাউন্ট খোলার
সময় নিজের সঠিক তথ্য ব্যবহার করতে হবে এবং OTP,Pin এবং পাসওয়ার্ড কারো সাথে
শেয়ার করা যাবে না।
ওয়েবসাইট বা ই-কেওয়াইসি (eKYC) এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলার নিয়ম
বর্তমান যুগে ওয়েবসাইট বা ই- কেওয়াইসি এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়।
ই-কেওয়াইসি হলো একটি সম্পূর্ণ ডিজিটাল ও কাগজ বিহীন পদ্ধতি যার মাধ্যমে আমরা
অনলাইনে পরিচয় এবং সঠিকভাবে ঠিকানা যাচাই করা সম্ভব। eKYC এর মাধ্যমে ডিজিটাল
সময়ে গ্রাহকের সঠিক পরিচয় সঠিকভাবে নিশ্চিত করা যায়। তাই আমরা ইসলামী ব্যাংকে
ই-কেওয়াইসি এর মাধ্যমে সহজে হিসাব যাবে। ইসলামী ব্যাংকে জাতীয় পরিচয় পত্র এবং
বায়োমেট্রিক্স বা মুখের ছবি মিলিয়ে এটি করা যাবে।
ওয়েবসাইটে ই-কেওয়াইসি অ্যাকাউন্টের ধাপ
১.আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানে অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে
প্রবেশ করতে হবে।২.আপনার জাতীয় পরিচয় পত্রের উভয় পাশের ছবি আপলোড করতে হবে এবং
সরাসরি স্ক্যান করতে হবে।
৩.আপনার ব্যবহৃত মোবাইল নম্বরটি দিয়ে ওটিপি কোড কনফার্ম করতে হবে।
৪.এন আই ডি অনুযায়ী সম্পূর্ণভাবে আসা তথ্যগুলো যাচাই করুন এবং আয়,পেশা
প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করুন।
৫.আপনার ফেস ভেরিফিকেশন এর জন্য অ্যাপের নির্দেশনা অনুযায়ী লাইফ ছবি এবং সেলফি
তুলুন। ৬.একাউন্ট করার জন্য নমিনির তথ্য ও ছবি যুক্ত করুন।
৭.আপনার সকল তথ্য ঠিক থাকলে সাবমিট করুন এবং সম্পূর্ণ ভাবে কার্যক্রম শেষ হলে
একটি অ্যাকাউন্ট নম্বর বা কনফার্মেশন এসএমএস পাবেন।
আপনাকে অবশ্যই এই নিয়মে ই-কেওয়াইসি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে হবে।ইসলামী
ব্যাংকে সকল তথ্য সঠিকভাবে পূরণ বা যাচাই করার পর আবেদনটি জমা দিতে হবে। ব্যাংক
কর্তৃপক্ষ তথ্য যাচাই করে আবেদন অনুমোদন করলে অ্যাকাউন্ট নম্বর বা লগইন তথ্য
প্রদান করে থাকে। তারপর নির্ধারিত নিয়মে টাকা জমা দিয়ে একাউন্ট ব্যবহার করা
যায়। আপনাদের ই-কেওয়াইসি ব্যবহারের সময় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ
ব্যবহার করতে হবে এবং OTP, Pin এবং পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না।
মোবাইল দিয়ে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সহজ নিয়ম
আপনারা ইসলামী ব্যাংকে সরাসরি আবেদন ফরমর মাধ্যমে এমন একটি পারেন তেমনি আমরা
মোবাইল দিয়ে ঘরে বসে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট (প্রিপেইড বা সেভিংস অ্যাকাউন্ট)খুলতে
ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ সেলফিন ব্যবহার করতে হবে। এই অ্যাপের মাধ্যমে
আপনারা সহজে ঘরে বসে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আপনার প্রথম ধাপে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার মোবাইল ফোনে
একটি OTP বা ভেরিফিকেশন কোড যাবে।কোডটি সঠিকভাবে নির্দিষ্ট স্থানে দিয়ে মোবাইল
নাম্বার দিয়ে যাচাই করতে হবে। তারপর আপনাকে অ্যাকাউন্টের ধরন সিলেট করতে হবে। আপনার
জাতীয় পরিচয় পত্রের তথ্য প্রদান করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজের ছবি বা
সেলফি দিতে হবে।
আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য যেমনঃ নাম, জন্মতারিখ, ঠিকানা, পেশা এবং অন্যান্য সকল
তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। আবার ব্যাংকের নিয়ম অনুযায়ী নমিনির উত্তরাধিকারীর
তথ্য প্রদান করতে হবে।নমিনের জাতীয় পরিচয় পত্র এবং এক কপি ছবি দিতে হবে। এই সকল
তথ্য দেওয়ার পর ভালোভাবে যাচাই করে সাবমিট দিতে হবে। আপনার আবেদন সঠিকভাবে জমা
দেওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তথ্য যাচাই করবে। তথ্য যাচাই সম্পন্ন হলে অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত হবে। আপনার অ্যাকাউন্ট খোলার তথ্য বা নির্দেশনা মোবাইলের
মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়ে দিবে।
অনলাইনে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবো
বর্তমানে ডিজিটাল যুগে আপনারা ঘরে বসেই ই-কেওয়াইসি প্রক্রিয়ার মাধ্যমে ব্যাংকের
অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজে অনলাইনে ব্যাংক হিসাব অ্যাপ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যাবে। ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার এলাকার যেকোনো
কম্পিউটার ব্যবসায়ীর ঘরে বসে অনলাইনে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারবেন।
অনলাইনে অ্যাকাউন্ট খোলার যে সকল সহজ নিয়ম
১.আপনাকে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হলে আপনাকে অ্যাপ বা ওয়েবসাইট নির্বাচন করতে
হবে।আপনি যে ব্যাংকে হিসাব খুলতে চান যেমনঃ ইসলামী ব্যাংক সেলফিন তাহলে আপনাকে
ইসলামী ব্যাংকের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড বা ওয়েব পোর্টাল ভিজিট করতে হবে।
২.আপনার সঠিক মোবাইল নম্বর দিয়ে অ্যাপে একাউন্ট বা সাইন আপ অপশনে প্রবেশ করতে
হবে।৩.আপনাকে জাতীয় পরিচয় পত্রের সামনের ও পিছনের ছবি স্ক্যান করতে হবে।আবার
এনআইডি অনুযায়ী সঠিকভাবে আপনার নাম ও তথ্য দিতে হবে।
৪.আপনার পরিচয় নিশ্চিত করতে হলে অ্যাপের নির্দেশনা অনুযায়ী একটি সেলফি বা লাইফ
ছবি তুলে প্রদান করতে হবে।
৫.অনলাইনে আবেদনের সময় আপনার পেশা মাসিক আয় নমিনির নাম এবং অন্যান্য তথ্য
অনুযায়ী ই-কেওয়াইসি ফরম পূরণ করতে হবে।
৬.আপনার সকল তথ্য সঠিক থাকলে সাবমিট করতে হবে এবং সাথে সাথে আপনার একটি ডিজিটাল অ্যাকাউন্ট বা কাস্টমারবা কাস্টমার আইডি তৈরি হয়ে যাবে।
আপনাকে এসএমএস বা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেওয়া হবে। আপনাকে
এসএমএস বা ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট নম্বর জানিয়ে দেওয়ার পর আপনার নিশ্চিত
ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তারপর আপনি মোবাইল ব্যাংকিং বা
ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিং সেবা ব্যবহার করতে পারবেন। আপনি
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সময় অবশ্যই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ
ব্যবহার করতে হবে এবং OTP,Pin এবং পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না।
ইসলামী ব্যাংক অনলাইনে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে
আপনাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে কিছু প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই লাগে।
সঠিক কাগজপত্র বা নথিপত্র ছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় না। অ্যাকাউন্ট খোলার
জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তে অনলাইনে ঘরে বসে একাউন্ট (ই-কেওয়াইসি বা
সেলফিন অ্যাপের মাধ্যমে) ভুলতে কিছু তথ্য বা কাগজপত্রের প্রয়োজন হয়।এই সকল তথ্য
বা কাগজপত্র সঠিকভাবে প্রদান করিলে যাচাইয়ের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করা
সম্ভব হয়।
অ্যাকাউন্ট তৈরিতে প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র
১.আপনাদের জাতীয় পরিচয় পত্রের মূল কপি এবং এর সামনের ও পিছনের স্পষ্ট ছবি হতে
হবে।২.আবেদনকারীর সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা সেলফির মাধ্যমে
ছবি তুলতে হবে।৩.আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই নমিনের নাম নমিনির এনআইডি
কার্ড বা জন্ম সনদ এবং নমিনের এক কপি ছবি দিতে হবে।
৪.আপনার একটি সচল মোবাইল নম্বর দিতে হবে এবং যেটিতে ওটিপি পাঠাতে পারে।
৫.আপনার সকল তথ্যর পাশাপাশি পেশা, আয় এবং বর্তমান ঠিকানা দিতে হবে।
আপনার ব্যাংকের সঠিক তথ্য প্রদান করার পর অ্যাকাউন্ট ধরন অনুযায়ী প্রাথমিক জমা
বা নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হবে।অনলাইনে আবেদন সম্পন্ন করার পর
ব্যাংকের পক্ষ থেকে তথ্য যাচাই করবে। যাচাই করার পর আপনার ডিজিটাল ব্যাংকিং
প্লাটফর্মে গিয়ে বর্তমান নিয়ম,যোগ্যতা, চার্জ ও প্রয়োজনীয় ডকুমেন্টের
তালিকা দেখে নেওয়া ভালো। সকল তথ্য যাচাই এবং সাবমিট এর কাজ সম্পন্ন হলে ব্যাংক
আপনাকে একটি Pin বা পাসওয়ার্ড দিবে। এই Pin বা পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে
না।নমিনি যুক্ত করার কারণ
প্রত্যেক ব্যক্তির যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য নমিনির প্রয়োজন হয়।নমিনি
ছাড়া কোন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা সম্ভব হয় না।আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট বা আর্থিক
সম্পত্তিতে নমনীয় যুক্ত করার অন্যতম কারণ হলো হিসাবধারীর মৃত্যুর পর টাকা বা
সম্পদ উত্তোলনের জন্য নমিনির প্রয়োজন হয়।আপনাকে নমিনি নির্বাচন থেকে করতে হবে।
অবশ্যই ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য নমিনি আপনার খুব কাছের লোক লোক বা মানুষ হতে
হবে।
ননমনীয় যুক্ত কারণগুলো হলঃ
১.নমিনি যুক্ত করার অন্যতম কারণ হলো নমিনি হিসাবধারীর মৃত্যুর পর আইনের জটিলতা
ছাড়াই যাতে নমিনি সরাসরি ব্যাংক থেকে টাকা উঠাতে পারে।
২.নমিনি থাকা মানে আইনি দীর্ঘ সময়ের জটিলতা কমানো।নমিনি না থাকলে টাকা তোলার
জন্য উত্তরাধিকার সনদ বা আদালতের বিভিন্ন দীর্ঘ জটিলতা ভোগ করতে হয়।
৩.নমিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে পরিবারের অন্যান্য সদস্যদের সাহায্য
করতে পারে। ৪.হিসাবধারীর মৃত্যুর পর কার কাছে টাকা যাবে তা আগে থেকে স্পষ্টভাবে
নির্ধারিত থাকায় পরিবারের ভেতর দ্বন্দ্ব কমে যায়।
৫.হিসাবধারীর মৃত্যুর পর নমিনি টাকা তোলার পর সেই টাকা প্রকৃত ওয়ারিশ বা
আইনগত উত্তরাধিকারদের মধ্য বন্টন করতে হবে।
আপনাকে নমিনি নির্বাচন করতে হবে যিনি আপনার প্রতি বিশ্বস্ত এবং প্রয়োজনে
পরিবারের অন্যান্য সদস্যদের স্বার্থ হিসাব করবেন।নমিনি নির্ধারণের ফলে আপনার
পরিবারের সদস্যদের ভবিষ্যতে আর্থিক জটিলতা বা অর্থ গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত
হয়রানি থেকে রক্ষা করা সম্ভব হবে। আপনার সঞ্চয় ও আর্থিক সম্পদ যেন আপনার সঠিক
ব্যক্তির কাছে দ্রুত পৌঁছায় এবং আপনার পরিবারের আর্থিক নিরাপত্তা বজায় থাকে
এটিও নমিনিযুক্ত করার অন্যতম কারণ। আপনার ভবিষ্যতের অনিশ্চয়তা বিবেচনা করে
সম্পদের নিরাপদ এবং পরিবারের স্বার্থ রক্ষার জন্য আপনি নমিনি যুক্ত করবেন।
ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা
আপনারা ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে কয়েক ধরনের অ্যাকাউন্ট হিসাব দেখতে
পাবেন। তার মধ্যে অন্যতম হল সেভিংস অ্যাকাউন্ট হিসাব। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে
গেলে মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট এর মাধ্যমে শরিফাহ বা ইসলামী শরিয়াহ মোতাবেক সুদ
মুক্ত ও আধুনিক ব্যাংকিং সুবিধাগুলো পাবেন।তাই অবশ্যই ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। একটি বিশ্বস্ত ব্যাংক হিসেবে মানুষের কাছে পরিচিত ব্যাংক
হল ইসলামী ব্যাংক।
সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা সমূহ
১.আপনাকে ইসলামিক ব্যাংকে সেভিংস একাউন্ট খোলার জন্য গেলে অ্যাকাউন্ট সংক্রান্ত সকল
কাজ সম্পন্ন হলে ব্যাংকে ন্যূনতম ৫০০ টাকা জমা দিয়েই অ্যাকাউন্ট খুলতে
হবে।
২.আপনার ব্যাংকে টাকা জমা বা উত্তোলনের কোন নির্দিষ্ট সীমা বা লিমিট নেই।
৩.ডিজিটাল যুগের সেবা হিসেবে সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে
বসেই আপনি একাউন্ট পরিচালনা বা লেনদেন করতে পারবেন।
৪.আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি ডুয়েল কারেন্সি বা সিঙ্গেল কারেন্সির ডেবিট
কার্ড এবং চেক বইয়ের সুবিধা পাবেন।
৫.আপনার দেশের যেকোনো শাখা ও বিশাল এটিএম নেটওয়ার্কের সেবা উপভোগ করতে পারবেন।
আপনার এ ধরনের হিসাবের আরেকটি সুবিধা হল গ্রাহকের ইসলামের শরিয়াহর নিয়ম
অনুযায়ী বিনিয়োগে ব্যবহৃত হতে পারে এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী মুনাফা
পাওয়ার সুযোগ থাকে। তারপর আপনি বিল পরিশোধ,টাকা স্থানান্তর,বেতন গ্রহণ এবং
বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন সহজে করা যায়।আপনার ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট অর্থ সঞ্চয়ের পাশাপাশি নিরাপদ ও শরিয়াহসম্মত ব্যাংকিং সুবিধা পাওয়ার একটি
কার্যক্রম মাধ্যম। আপনি ভবিষ্যতের প্রয়োজন ও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে
একজন ব্যক্তি ইসলামী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে।
শেষ কথাঃ ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায় সবাইকে জানতে হবে। ইসলামী
ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খুব সহজ মাধ্যম। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আগের দিনের মতো
বর্তমানে কোন জটিলতা নেই। ইসলামী ব্যাংকে সেলফিন অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খোলা খুবই
সহজ কাজ। ইসলামী ব্যাংকে বর্তমানে অ্যাকাউন্ট খোলা এখন আগে তুলনায় সহজ এবং
সুবিধাজনক হয়েছে। আপনি ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র প্রস্তুত রেখে
অনলাইনে আবেদন করতে পারেন। আপনি ব্যাংকে যাওয়ার ঝামেলা কমিয়ে দ্রুত ও সহজে
ইসলামী ব্যাংকের মাধ্যমে অনলাইনে অ্যাকাউন্ট খোলার নির্বাচন করতে পারেন।
প্রিয় পাঠক,আপনাদের সাথে ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায়
সম্পর্কে আজকে আলোচনা করলাম। এই আলোচনায় আপনি ইসলামী ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট খোলার সহজ উপায় এবং কোন কোন পদ্ধতি বা কাগজ লাগবে ও OTP, Pin আর পাসওয়ার্ড
কাউকে শেয়ার করা যাবে না উল্লেখ করা হয়েছে।আপনার এই আর্টিকেলটি ভালো লাগলে
}
অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন ও তাদেরকে ইসলামী ব্যাংকে
অনলাইনে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিন।


পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url