বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড



বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড সম্পর্কে ধারনা থাকা অন্যতম গুরুতবপূর্ন বিষয়। ডিজিটাল যুগে মানুষ অনলাইনে অনেক ধরনের বিজনেস করে থাকে। বর্তমান সময়ে অনলাইনে বিজনেস করার অনেক মাধ্যম রয়েছে। বিভিন্ন ধরনের বিজনেস এর মধ্যে অন্যতম বিজনেস হলো ড্রপশিপিং বিজনেস। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান তাহলে পুঁজি ছাড়া বা কম পুঁজিতে ড্রপশিপিং বিজনেস করতে পারবেন।
বাংলাদেশ-ড্রপশিপিং-বিজনেস-করার-সহজ-উপায়
ড্রপশিপিং বিজনেস বর্তমানে অনলাইনে বেকারদের জন্য অনেক জনপ্রিয় বিজনেস হয়ে দাঁড়িয়েছে। ড্রপশিপিং হল এমন একটি মডেল যেখানে পণ্য আপনি মজুদ বা গুদামজাত না করেই পাইকারি বিক্রেতার পণ্য নিজের অনলাইন পেজ বা ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন। সঠিক প্রক্রিয়া মেনে চললে এই বিজনেস থেকে প্রতি মাসে অনেক টাকা লাভ করতে পারবেন। আপনারা বর্তমান যুগে বাংলাদেশ ড্রপশিপিং বিজনেসের ভূমিকা অনেক বেশি এবং ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ও সম্ভাবনাময়।
 

পেজ সূচিপত্রঃ বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড বাংলাদেশে অনলাইনে ব্যবসা শুরু করার জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হলো ড্রপশিপিং বিজনেস। আপনি এই ব্যবসায় নিজের কাছে পণ্য মজুত বা গুদামজাত না করেই অনলাইনে পণ্য বিক্রি করতে পারবেন। আপনি গ্রাহকের কাছ থেকে পণ্য অর্ডার পাওয়ার পর সরবরাহকারী পণ্যটি সরাসরি গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়।

আপনাকে প্রথমে বাজারের চাহিদা বুঝে পণ্য নির্বাচন করতে হবে। যেমনঃ বিভিন্ন কোম্পানির মোবাইল, ঘর সাজানোর সামগ্রী, ফ্যাশন পণ্য ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য। আপনাকে পণ্য বাছাইয়ের আগে ফেসবুক, ইউটিউব এবং অনলাইন মার্কেটপ্লেসে প্রতিযোগী ও ক্রেতাদের চাহিদা যাচাই করতে হবে। পণ্য আগে থেকে যাচাই করে ড্রপশিপিং বিজনেস করলে অনলাইনে অনেক টাকা ইনকাম করা যায়।

আপনাকে ড্রপশিপিং বিজনেস করতে হলে বাংলাদেশের পাইকারি বাজার, স্থানীয় আমদানিকারক এবং বিশ্বস্ত অনলাইন সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনাকে অবশ্যই পণ্যের মান, ডেলিভারি সময়, মূল্য ও রিটার্ন নীতি যাচাই করতে হবে। সম্ভব হলে আপনি আগে দুই একটা পণ্যর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবেন। নমুনা সংগ্রহ বা পরীক্ষা করা হলে ড্রপশিপিং বিজনেস করতে পারেন।

আপনি প্রথমে ফেসবুক পেজ বা ইউটিউব ব্যবহার করে বিনা খরচে প্রচার শুরু করতে পারেন। পরবর্তী সময়ে আপনি নিজস্ব ওয়েবসাইট তৈরি করে প্রচার চালাতে পারেন। সঠিক ভাবে পণ্যের পরিষ্কার ছবি, সঠিক বিবরণ, পণ্যর মূল্য এবং যোগাযোগের তথ্য যুক্ত করতে পারেন। আপনি যদি সঠিক পণ্য সঠিক গ্রাহকের কাছে পৌছাতে পারেন তাহলে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন।

ঘরে বসে ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ উপায়

ঘরে বসে ড্রপশিপিং বিজনেস হলো এমন একটি অনলাইন ব্যবসা যেখানে নিজের কাছে পণ্য মজুত না রেখেই অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রি করা হয়। গ্রাহক আপনার অনলাইন স্টোর থেকে পণ্য কিনলে সরবরাহকারীর কাছে ইনফরমেশন যাবে তখন সরবরাহকারী সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠিয়ে দেবেন। ফলে আপনি ঘরে বসেই তুলনামূলক কম পুঁজিতে অনলাইনে ব্যবসা শুরু করতে পারবেন।

আপনার প্রথম পর্যায়ে সঠিক পণ্য নির্বাচন করা। বাজারে কোন পণ্যের চাহিদা বেশি তা গবেষণা করা হলে যে পণ্যর চাহিদা বেশী আপনাকে সেই পণ্য নিয়ে বিজনেস করতে হবে। যেমনঃ মোবাইল, ফার্নিচার সামগ্রী, ঘরের সরঞ্জাম ও ফ্যাশন পণ্য ইত্যাদি। আপনি এমন পণ্য বেছে নিবেন যেগুলোর দাম প্রতিযোগিতামূলক কম এবং ক্রেতাদের সমস্যা সমাধান হয়।

আপনি ড্রপশিপিং বিজনেসে নির্ভরযোগ্য সরবরাহকারী খুঁজুন অথবা স্থানীয় পাইকারি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।আপনি অবশ্যই পণ্যের মান, ডেলিভারি সময়, রিটার্ন নীতি এবং সরবরাহকারীর বিশ্বাসযোগ্যতা যাচাই করুন।আপনার পণ্যর মান সঠিক ভাবে যাচাই করা শেষ হলে আপনি সহজে ড্রপশিপিং বিজনেস করতে পারবেন।

আপনার অনলাইন বিজনেস করতে হলে অবশ্যই অনলাইন পেজ তৈরি করতে হবে। অনলাইন পেজ ব্যবহার করে নিজের ওয়েবসাইট তৈরি করে পণ্য বিক্রি করতে পারেন। আপনারা ইচ্ছা করলে ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং হোয়াটসঅ্যাপএর মাধ্যমেও পণ্য বিক্রি শুরু করতে পারেন। পণ্যের সুন্দর ছবি, বিস্তারিত বিবরণ ও সঠিক মূল্য আপনার পেজে উল্লেখ করতে হবে।
 

ড্রপশিপিং ব্যবসার মূল ধাপসমূহ

আমি বলতে পারি বর্তমান সময়ে অনলাইন ব্যবসার একটি জনপ্রিয় মডেল হলো ড্রপশিপিং বিজনেস। এই বিজনেসে অনলাইন বিক্রেতাকে নিজের কাছে পণ্য মজুত রাখতে হয় না। যখন গ্রাহক পণ্য অর্ডার করে তখন সরবরাহকারী সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠিয়ে দেন। ড্রপশিপিং বিজনেস শুরু করার মূল ধাপগুলো নিচে আলোচনা করা হলো।

বাজার গবেষণা ও পণ্য নির্বাচনঃ ড্রপশিপিং বিজনেস শুরু করার প্রথম ধাপ হলো বাজার গবেষণা করা, কোন পণ্যের চাহিদা বেশি, কোন পণ্য সহজে বিক্রি যায় এবং কোন পণ্যর প্রতিযোগিতা কেমন এসব বিষয়ে বিশ্লেষণ করতে হবে। যেমনঃ বাংলাদেশী পোশাক, ঘর সাজানোর সামগ্রী, মোবাইল ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য নির্বাচন করতে হবে।

নির্ভরযোগ্য সরবরাহকারী খোঁজাঃ ড্রপশিপিং বিজনেসের সফলতার জন্য ভালো সরবরাহকারী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যে সরবরাহকারী নির্বাচন করবেন তার পণ্যের মান, মূল্য, ডেলিভারির সময় এবং গ্রাহক সেবার মান যাচাই করতে হবে। আপনার সম্ভব হলে সকল বিষয় পর্যালোচনা করে ড্রপশিপিং বিজনেস করলে সহজে অনেক টকা ইনকাম করতে পারবেন।

অনলাইন স্টোর তৈরিঃ আপনাকে পণ্য বিক্রির জন্য একটি অনলাইন স্টোর তৈরি করতে হবে। আপনি ফেসবুক পেজ, ইউটিউব পেজ অথবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যবসা শুরু করতে পারেন। আপনার অনলাইন স্টোরে পণ্যের ছবি, বিবরণ, পণ্যর মূল্য এবং পণ্যর অর্ডার করার সহজ ব্যবস্থা রাখতে হবে। আপনাকে অবশ্যই ড্রপশিপিং বিজনেসে বিশ্বাস অর্জন করতে হবে।
 

ড্রপশিপিং বিজনেস থেকে কিভাবে আয় করা যায়

ডিজিটাল যুগে বর্তমান সময়ে অনলাইনে আয় করার জনপ্রিয় উপায়গুলোর মধ্যে ড্রপশিপিং বিজনেস অন্যতম। ড্রপশিপিং হলো এমন একটি বিজনেস পদ্ধতি, যেখানে নিজের কাছে পণ্য মজুত না রেখেই অনলাইনে পণ্য বিক্রি করা যায়। এই ড্রপশিপিং বিজনেসে ক্রেতা আপনার অনলাইন স্টোর থেকে পণ্য অর্ডার করলে সরবরাহকারী সরাসরি ক্রেতার কাছে পণ্যটি পাঠিয়ে দেয়।
 
বর্তমান সময়ে অবশ্যই আপনাকে একটি লাভজনক পণ্য নির্বাচন করতে হবে। যেমনঃ পোশাক, ঘড়ি, মোবাইল, ঘর সাজানোর সামগ্রী এবং সৌন্দর্যচর্চার পণ্য ইত্যাদি। আপনাকে এমন পণ্য বেছে নিতে হবে যেগুলোর বাজারে অনেক চাহিদা রয়েছে এবং প্রতিযোগিতার তুলনায় ভালো দামে বিক্রি করা সম্ভব হতে পারে। তাহলে আপনি ড্রপশিপিং বিজনেসে সহজে সফলতা অর্জন করতে পারবেন।

আপনাকে প্রথমে পণ্যের প্রচার করতে হবে। যেমনঃ ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আকর্ষণীয় ছবি, ভিডিও ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের কাছে পৌছিয়ে দিতে হবে। আপনি যদি ভালো কনটেন্ট, দ্রুত উত্তর দেওয়া এবং মানসম্মত সেবা ক্রেতার কাছে বিশ্বাস অর্জনে করতে পারেন তাহলে সহজে অনেক টাকা আয় করতে পারবেন।
বাংলাদেশ-ড্রপশিপিং-বিজনেস-করার-সহজ-উপায়
আপনার আয়ের কথা চিন্তা করলে আপনার সরবরাহকারীর কাছ থেকে একটি পণ্য কিনতে খরচ হয় ৬০০ টাকা এবং আপনি সেটি বিক্রি করলেন ৯০০ টাকায়। তাহলে প্রতি পণ্যে প্রাথমিক লাভ হবে ৩০০ টাকা হবে। তবে আপনার বিজ্ঞাপন, ডেলিভারি, পেমেন্ট ফি ও অন্যান্য খরচ বাদ দিলে প্রকৃত লাভ কম হতে পারে। যদি আপনার প্রতিদিন বিক্রির পরিমাণ বেড়ে যায় তাহলে ইনকামের পরিমাণও বেড়ে যাবে।
 

ড্রপশিপিং বিজনেস করতে কি কি লাগে

আপনাকে ড্রপশিপিং বিজনেস করতে প্রথমে আপনাকে একটি অনলাইন বিজনেস পেজ ওপেন করতে হবে। আপনার বিজনেস পেজ ওপেন করা হলে আপনাকে নিজের কাছে পণ্য মজুত না রেখেই পণ্য বিক্রি করতে পারবেন। গ্রাহক আপনার অনলাইন পেজ থেকে পণ্য অর্ডার করলে সরবরাহকারী সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠিয়ে দেয়। ড্রপশিপিং বিজনেস শুরু করতে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রয়োজন।

সঠিক পণ্য নির্বাচনঃ আপনাকে প্রথমে এমন পণ্য বেছে নিতে হবে, যার চাহিদা বাজারে সবসময় বেশি থাকে। যেমনঃ ফ্যাশন আইটেম, ঘর সাজানোর সামগ্রী, মোবাইল আইটেম ও দৈনন্দিন ব্যবহারের পণ্য।আপনাকে পণ্য নির্বাচনের আগে বাজার চাহিদা যাচাই করা জরুরি। পণ্য নির্বাচন করা হলে তা বিক্রির জন্য সকল প্রকৃয়া সম্পন্ন করতে হবে।

নির্ভরযোগ্য সাপ্লায়ারঃ আপনাকে ভালো সরবরাহকারী খুঁজে বের করতে হবে, যিনি মানসম্মত পণ্য সরবরাহ করেন এবং সময়মতো ডেলিভারি দিতে পারেন। আপনি কুরিয়ার সার্ভিস, রাইডার এবং অন্যান্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। আপনাকে মনে রাখতে হবে সঠিক পণ্য সঠিক গ্রাহকের নিকট পৌছাচ্ছে কিনা। এজন্য আপনাকে নির্ভরযোগ্য সাপ্লায়ার নির্বাচন করতে হবে।

প্রাথমিক মূলধনঃআপনাকে ড্রপশিপিং বিজনেস শুরু করতে হলে বড় কোন বিনিয়োগ সব সময় প্রয়োজন হয় না। তবে আপনাকে ওয়েবসাইট তৈরি, ডোমেইন, বিজ্ঞাপন, সফটওয়্যার এবং অন্যান্য খরচের জন্য কিছু টাকা রাখতে হবে। ড্রপশিপিং বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে প্রাথমিক মূলধন থাকতে হবে। প্রাথমিক মূলধন থাকলে আপনি আস্তে আস্তে ড্রপশিপিং বিজনেস করতে পারবেন।
 

ড্রপশিপিং বিজনেস করার সুবিধা

বর্তমান যুগে অনলাইন বিজনেসের জনপ্রিয় একটি মাধ্যম হলো ড্রপশিপিং বিজনেস। অনলাইনে ড্রপশিপিং বিজনেসের অনেক সুবিধা রয়েছে। একজন ড্রপশিপার ক্রেতার কাছ থেকে অর্ডার পাওয়ার পর সরবরাহকারীর মাধ্যমে পণ্যটি সরাসরি ক্রেতার কাছে পৌছিয়ে দেন। ড্রপশিপিং বিজনেস করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে।

কম পুঁজিতে ব্যবসা শুরু করাঃ ড্রপশিপিং বিজনেসে সবচেয়ে বড় সুবিধা হলো এই বিজনেস শুরু করতে বেশি মূলধনের প্রয়োজন হয় না। সাধারণ ব্যবসার মতো আগে থেকে অনেক পণ্য কিনে রাখতে হয় না। ফলে অল্প পুঁজি নিয়েও ব্যবসা শুরু করা সম্ভব। যদি কোন ব্যক্তি পুজি ছাড়া বিজনেস করতে চাই তাহলে সে ড্রপশিপিং বিজনেস করতে পারে। এই বিজনেস কম পুঁজি নিয়ে বা পুঁজি ছাড়াও করা সম্ভব।

পণ্য মজুতের কোন ঝামেলা নেইঃ ড্রপশিপিং বিজনেসে নিজের গুদাম বা দোকানের প্রয়োজন হয় না।আপনাকে পণ্য সংরক্ষণ, প্যাকেজিং এবং মজুত ব্যবস্থাপনার দায়িত্ব সাধারণত সরবরাহকারী পালন করে থাকে। এতে আপনার সময় ও খরচ দুটোই কমে যাবে। পণ্য মজুতের ঝামেলা বিহীন আপনি ড্রপশিপিং বিজনেস সহজে করতে পারবেন। এই বিজনেসে আপনি মজুদের ঝামেলা বিহীন প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন।

ঘরে বসে পরিচালনা করাঃ আপনার যদি ইন্টারনেট সংযোগ ও কম্পিউটার অথবা স্মার্টফোন ব্যবহার করে থাকেন তাহলে ঘরে বসেই ড্রপশিপিং বিজনেস পরিচালনা করতে পারবেন। আপনাকে ড্রপশিপিং বিজনেস করতে হলে আপনাকে আলাদা করে কোন অফিস ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না। তাই আপনি ড্রপশিপিং বিজনেস ঘরে বসে সহজে পরিচালনা করতে পারেন।
 

ড্রপশিপিং বিজনেস করার অসুবিধা

ডিজিটাল যুগের বর্তমান সময়ে অনলাইনে বিজনেস করার জন্য একটি জনপ্রিয় পদ্ধতি হলো ড্রপশিপিং। এই বিজনেসে বিক্রেতাকে নিজের কাছে পণ্য কিনে মজুত করে রাখতে হয় না। গ্রাহক অর্ডার করলে সরবরাহকারী সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠিয়ে দেয়। তবে ড্রপশিপিং ব্যবসার বেশ কিছু অসুবিধা রয়েছে, যা আপনাকে বিজনেস শুরু করার আগে জানা জরুরি।

ড্রপশিপিং বিজনেস করতে গেলে লাভের পরিমাণ কম হওয়া ড্রপশিপিং বিজনেসের অন্যতম অসুবিধা। এই বিজনেসে অনেক প্রতিযোগী একই পণ্য বিক্রি করে থাকে। ফলে গ্রাহক আকৃষ্ট করতে হলে কম দামে পণ্য বিক্রি করতে হয়। এতে লাভের পরিমাণ কমে যায়। বর্তমানে প্রতিযোগিতা অনেক বেশি। ইন্টারনেটে একই ধরনের পণ্য বিক্রি করা অসংখ্য ব্যবসায়ী রয়েছে। তাই নতুন উদ্যোক্তাদের জন্য বাজারে নিজের অবস্থান তৈরি করা খুবই কঠিন হয়ে পড়ে।

পণ্যের মান নিয়ন্ত্রণ করা কঠিন। যেহেতু বিক্রেতা নিজে পণ্য তৈরি বা সংরক্ষণ করেন না সেহেতু পণ্যের গুণগত মান সরাসরি যাচাই করা সব সময় সম্ভব হয় না। নিম্নমানের পণ্য গ্রাহকের কাছে পৌছালে বিজনেসের সুনাম নষ্ট হতে পারে। আবার ডেলিভারিতে বিলম্ব হতে পারে। সরবরাহকারী সময়মতো পণ্য পাঠাতে ব্যর্থ হলে গ্রাহক অসন্তুষ্ট হন। বিশেষ করে বিদেশি সরবরাহকারীর কাছ থেকে পণ্য আনলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ-ড্রপশিপিং-বিজনেস-করার-সহজ-উপায়
সরবরাহকারীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা রয়েছে। সরবরাহকারীর কাছে পণ্য শেষ হয়ে গেলে বা তিনি দাম বাড়িয়ে দিলে বিজনেসে পরিচালনায় সমস্যা সৃষ্টি হয়। আবার বিজ্ঞাপনের খরচ বেশি হয়। অনলাইনে পণ্য বিক্রির জন্য ফেসবুক, গুগলসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপনে বেশি অর্থ ব্যয় করেও কাঙ্ক্ষিত বিক্রি নাও হতে পারে।এ ছাড়া আবার দেখা যায় গ্রাহকের অভিযোগ, পণ্য ফেরত, টাকা ফেরত দেওয়া এবং বিক্রয়-পরবর্তী সেবা পরিচালনা করাও বেশ চ্যালেঞ্জিং। এসব কারণে নতুন উদ্যোক্তাদের আর্থিক ক্ষতির ঝুঁকি হয়ে থাকে।
 

লোকালে ড্রপশিপিং বিজনেস থেকে কিভাবে করতে হয়

আপনাকে লোকালে ড্রপশিপিং বিজনেস হলে এমন একটি ব্যবসা যেখানে আপনি নিজের কাছে পণ্য স্টক না রেখেই অনলাইনে পণ্য বিক্রি করতে পারবেন। প্রথমে আপনাকে ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে পণ্যের ছবি ও দাম দিয়ে কাস্টমার সংগ্রহ করবেন। কাস্টমার অর্ডার করলে আপনার সাপ্লায়ারকে পণ্যের তথ্য ও সঠিক ঠিকানা দিতে হবে।

আপনার সাপ্লায়ার পণ্যটি সরাসরি কাস্টমারের কাছে পাঠাবে। আপনাকে লাভ করতে হলে সাপ্লায়ারের দাম ও বিক্রয় মূল্যের পার্থক্য থেকে লাভ করতে হবে। আপনি শুরুতে পোশাক, ঘড়ি, ব্যাগ, কসমেটিকস বা ছোট গ্যাজেট নিয়ে কাজ করতে পারেন। প্রথমে বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজুন,পণ্যের মান যাচাই করুন এবং ডেলিভারি চার্জ ও রিটার্ন পলিসি জেনে নিন। তারপর একটি ফেসবুক পেজ খুলে পণ্যের ছবি, ভিডিও ও আকর্ষণীয় পোস্ট প্রকাশ করুন।

আপনার অল্প বাজেটে মার্কেটিং করে অর্ডার নেওয়া শুরু করুন। বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন। প্রতিটি অর্ডারের আয়,পণ্যের খরচ,ডেলিভারিও বিজ্ঞাপনের খরচ হিসাব রাখুন। মনে রাখবেন, সঠিক সাপ্লায়ার নির্বাচন, ভালো ব্যবহার এবং সময়মতো ডেলিভারি এই ব্যবসায় সফল হওয়ার প্রধান চাবিকাঠি.

ড্রপশিপিং বিজনেস কি হালাল

বর্তমান সময়ে অনলাইনে অর্থ উপার্জনের জনপ্রিয় একটি মাধ্যম হলো ড্রপশিপিং বিজনেস। ড্রপশিপিং বিজনেসে বিক্রেতাকে নিজের কাছে পণ্য মজুত রাখতে হয় না। ক্রেতা অর্ডার করলে সরবরাহকারী সরাসরি ক্রেতার কাছে পণ্য পাঠিয়ে দেয়। কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের জানা জরুরি ড্রপশিপিং বিজনেস ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম।

ইসলামে ব্যবসা-বাণিজ্য হালাল, তবে তা হতে হবে শরিয়াহসম্মত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।ড্রপশিপিং ব্যবসা নিজে থেকেই হালাল বা হারাম নয় বরং ব্যবসাটি কীভাবে পরিচালিত হচ্ছে তার উপর এর বিধান নির্ভর করে। আমাদের যে কোন বিজনেস পরিচালনা করতে হলে কুরআন মোতাবেক করতে হবে।

আপনি যদি এমন কোনো পণ্য বিক্রি করেন যা আপনার মালিকানায় বা বৈধ নিয়ন্ত্রণে নেই এবং নিজের মালিকানাধীন পণ্য হিসেবে তা বিক্রি করেন তাহলে তা শরিয়াহর দৃষ্টিতে গোনাহ হতে পারে। কারণ ইসলামে নিজের মালিকানায় নেই এমন জিনিস বিক্রি করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে।তবে ড্রপশিপিংকে হালালভাবে পরিচালনা করার উপায় রয়েছে।

আপনি সরবরাহকারীর অনুমোদিত প্রতিনিধি বা এজেন্ট হিসেবে কাজ করতে পারেন এবং প্রতিটি বিক্রয়ের বিনিময়ে নির্ধারিত কমিশন নিতে পারেন। এ ক্ষেত্রে পণ্যের দাম, কমিশন এবং দায়িত্বগুলো স্পষ্ট থাকা জরুরি। আরেকটি পদ্ধতি হলো, শরিয়াহসম্মত চুক্তির মাধ্যমে পণ্যের মালিকানা অর্জন করে তারপর ক্রেতার কাছে বিক্রি করা। তাহলে ড্রপশপিং বিজনেস অবশ্যই আপনার জন্য হালাল হতে পারে।
 

শেষ কথাঃ বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড

বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড, আপনারা মনে রাখবেন বাংলাদেশে ড্রপশিপিং বিজনেস শুরু করা অনলাইন উদ্যোক্তাদের জন্য একটি সম্ভাবনাময় সুযোগ। তবে আপনার এই ব্যবসায় সফল হতে হলে শুধু একটি ওয়েবসাইট তৈরি বা পণ্য বিক্রি করলেই হবে না বরং প্রয়োজন সঠিক পরিকল্পনা, মানসম্মত পণ্য নির্বাচন, নির্ভরযোগ্য সাপ্লায়ার, সঠিক মার্কেটিং এবং ক্রেতাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা। আপনাকে শুরুতেই বড় অঙ্কের কোন বিনিয়োগ না করে অল্প পরিসরে ব্যবসা শুরু করবেন এবং বাজারের চাহিদা যাচাই করে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

প্রিয় পাঠক, আপনাদের সাথে বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড সম্পর্কে আজকে আলোচনা করলাম। এই আলোচনায় আপনি বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড,ড্রপশিপিং বিজনেসের ধাপসমূহ,ড্রপশিপিং বিজনেসে কি কি লাগে,আয় করার উপায় উল্লেখ করা হয়েছে।এই আর্টকেল আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন ও তাদেরকে বাংলাদেশ ড্রপশিপিং বিজনেস শুরু করার সম্পূর্ণ গাইড অনুসরণ করে ইনকাম করার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md.Polash hossain
Md.Polash Hossain
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও এই ওয়েবসাইটের কন্টেইনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।