BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খোলার গাইড

   

BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খোলার গাইড সম্পর্কে আমাদের ধারনা থাকতে হবে। প্রত্যেকে যানবাহন চালকের অবশ্যই পাঠিয়ে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। আজকে আমরা জানবো কিভাবে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খুলতে হয়। এই আর্টিকেলে আমরা জানবো ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খোলার নিয়ম এবং কিভাবে এই সকল কাজ করতে হয় তার সঠিক আলোচনা।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-অ্যাকাউন্ট-খোলার-গাইড

বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স করার সময় অবশ্যই আপনারা দেখতে পারবেন পেশাদার অপেশাদার  ড্রাইভিং লাইসেন্স খুলতে হয় তারই সহজ মাধ্যম। আজকের এই আর্টিকেলটি তাদের জন্য যারা ঘরে বসে কিভাবে পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ থেকে করতে চান। 

পেজ সূচিপত্রঃ BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম 

BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার নিয়ম

BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খোলার গাইড আমাদের জানা দরকার। বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (BRTA) অনলাইন সেবার মাধ্যমে প্রথমে আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা লার্নার বা শিক্ষানবিশ সময়ে ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবো।

প্রথমে আমরা গুগল ক্রোম BSP লিখে সার্চ দিব। তারপর BRTA এর অনলাইন সার্ভিস পোর্টালে প্রবেশ করতে হবে। সেখানে নতুন ব্যবহারকারীর জন্য রেজিস্ট্রেশন বা সাইন আপ অপশন নির্বাচন করতে হবে। অ্যকাউন্ট খোলার সময় আমরা সাধারণত আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। তথ্যগুলো NID এর সঙ্গে মিল রেখে সঠিকভাবে পূরণ করতে হবে। আমাদের রেজিস্ট্রেশনের কাজ  সম্পন্ন করার পর মোবাইল নম্বরে OTP বা ভেরিফিকেশন কোড দিয়ে অ্যাকাউন্টটি যাচাই করতে হতে হবে।

এরপর একটি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করতে হবে। তারপর লগইন করার পর ব্যক্তিগত প্রোফাইলের তথ্য যাচাই করে প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আবেদন করার পর  তথ্য প্রদান এবং নির্ধারিত ফি পরিশোধের পর আবেদন জমা দিতে হবে। পরবর্তী ধাপে নির্ধারিত নিয়ম অনুযায়ী লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ করতে হবে।

আমরা অ্যাকাউন্ট খোলার সময় ভুল তথ্য দেব না, অন্যের NID ব্যবহার করা বা ভুল মোবাইল নাম্বার দেব না। আমরা আবেদন করার আগে নিজের NID ও অন্যান্য তথ্য প্রস্তুত রাখা ভালো। BRTAএর নিয়ম ও অনলাইন পোর্টালের ধাপ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে, তাই আবেদন করার আগে সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়া উচিত হবে।

ড্রাইভিং লাইসেন্স এর জন্য লার্নার বা শিক্ষানবীস সময় প্রয়োজনীয় নথিপত্র

প্রত্যেক মোটরযান  চালকের   ড্রাইভিং লাইসেন্স করার প্রথম ধাপ হলো লার্নার বা শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশে বৈধভাবে মোটরযান চালানোর জন্য প্রশিক্ষণ নেওয়া বা শিক্ষানবীশ লাইসেন্স অত্যন্ত প্রয়োজন। লাইসেন্স পাওয়ার জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু নথিপত্র ও তথ্য জমা দিতে হবে। আমাদের সঠিক নথিপত্র প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত সম্পন্ন করা যায়। আমাদের লার্নার বা শিক্ষানবীশ লাইসেন্সের জন্য প্রথমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে।অবশ্যই আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (NID) তথ্য সংগ্রহ করতে হয়।

যে সকল ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য  বিকল্প হিসাবে জন্মনিবন্ধনের তথ্য প্রয়োজন হতে পারে। আবেদনকারীর অবশ্যই  সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় স্বাক্ষর দিতে হবে। আবেদনকারীকে শারীরিক ও মানসিকভাবে যানবাহন চালানোর যোগ্যতার প্রমাণ হিসেবে নির্ধারিত চিকিৎসকের কাছ থেকে মেডিকেল সনদ সংগ্রহ করতে হবে। আমাদের আবেদন করার সময় নির্ধারিত ফি পরিশোধের প্রমাণ সরূপ রসিদ সংরক্ষণ করতে হবে।

আমাদের অনলাইন আবেদন করা হলে প্রয়োজনীয় সকল তথ্য ও নথির স্ক্যান কপি বা ডিজিটাল কপি আপলোড করতে হতে হবে।আমাদের লার্নারের লাইসেন্স পাওয়ার পর নির্দিষ্ট সময় ধরে প্রশিক্ষণ ও চর্চা করতে হবে। আগে থেকে আবেদনকারী্কে অভিজ্ঞ ও বৈধ লাইসেন্সধারী চালকের কাছ থেকে গাড়ি চালানোর অভ্যাস করতে হবে। পরবর্তীতে নির্ধারিত পরীক্ষায় সফল হলে আমরা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ পাব।

এজন্য আমাদের লার্নার বা শিক্ষানবীশ লাইসেন্সের জন্য আবেদন করার আগে প্রয়োজনীয় নথিপত্র সঠিকভাবে প্রস্তুত করতে হবে।সকল তথ্যের মিল আছে কিনা যাচাই করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বশেষ নিয়ম ও নির্দেশনা গুলো মেনে চলা আমাদের অত্যন্ত জরুরি হবে। এই নিয়ম মেনে চললে আবেদন প্রক্রিয়ায় ভুল বা জটিলতা অনেকাংশে কমে যাবে এবং নিরাপদ ও বৈধভাবে গাড়ি চালানোর সুযোগ  নেওয়া সম্ভব হবে।

লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের আবেদনের সহজ উপায়

আমাদের গাড়ি বা মোটরসাইকেল চালানো শেখার আগে বৈধ লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করার প্রক্রিয়া  অনেকটাই সহজ করা হয়েছে। ডিজিটাল সময়ে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদনের প্রাথমিক কাজ সম্পন্ন করা হয়ে থাকে। আমাদের প্রথমে বাংলাদেশ সড়ক পরিবহন (BRTA) নির্ধারিত অনলাইন সেবার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এরপর আমাদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ঠিকানা এবং প্রয়োজনীয় অন্যান্য সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময় নিজের ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয়  সকল কাগজপত্র নির্ধারিত নিয়ম অনুযায়ী জমা দিতে হবে। আমাদের আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণের পর নির্ধারিত ফি অনলাইনে পরিশোধ করতে হবে। অনলাইন ফি বা পেমেন্ট সম্পন্ন হলে আবেদনের রসিদ বা প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। 

পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বায়োমেট্রিক তথ্য প্রদান, ছবি তোলা বা অন্যান্য সকল কাজ সম্পন্ন করতে হবে। আমাদের আবেদন করার সময় সকল  তথ্য সতর্কতার সঙ্গে জমা দিতে হবে।  আমাদের নিজের নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ঠিকানায় ভুল থাকলে পরবর্তীতে সময়ে সমস্যা তৈরি হতে পারে। আমাদের অনেকের সঙ্গে দালালের সাহায্য নেওয়ার পরিবর্তে সরকারি নির্ধারিত মাধ্যম ব্যবহার করাই নিরাপদ।

আমাদের  লার্নার লাইসেন্স পাওয়ার পর প্রশিক্ষিত ব্যক্তির  নিকট থেকে এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর চর্চা করতে হবে। সকলের নির্ধারিত প্রশিক্ষণ ও পরীক্ষার ধাপ সফলভাবে সম্পন্ন করার পর স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আমাদের সঠিক তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র এবং সরকারি অনলাইন সেবা ব্যবহার করলে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়া সহজভাবে  সম্পন্ন করা যাবে।

ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার নিয়ম

আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য নির্ধারিত সরকারি ফি ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে। বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল ফি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) নির্ধারণ করে। আবেদনকারীকে প্রথমে লাইসেন্সের ধরন পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী ফি সম্পর্কে অবগত থাকতে হবে।প্রথমে আবেদনকারীকে BRTA এর নির্ধারিত প্রক্রিয়ায় মাধ্যমে আবেদন করতে হবে। 

অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় ফি কত এবং কোন পদ্ধতিতে জমা দিতে হবে তা জানা সম্ভব। ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ব্যাংক শাখায় আমাদের যেতে হবে। ব্যাংকে যাবার পর সেখানে ব্যাংকের নির্ধারিত ফরম বা পে-স্লিপ সংগ্রহ করে আবেদনকারীর নাম, আবেদন নম্বর, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর সরকারের  নির্ধারিত পরিমাণ টাকা ব্যাংকের কাউন্টারে জমা দিতে হবে।

আমাদের টাকা জমা দেওয়ার আগে ফরমে লেখা তথ্য এবং ফি এর পরিমাণ ভালোভাবে যাচাই করতে হবে। ব্যাংকে টাকা গ্রহণ করার পর একটি রসিদ বা চালান প্রদান করে থাকে। ব্যাংকের এই রসিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটি যত্নসহকারে সংরক্ষণ  করে রাখতে হবে। পরবর্তীতে সময়ে BRTA এর কার্যক্রম সম্পন্ন করার প্রয়োজনে এই রসিদ দেখাতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর আবেদনকারীর পেমেন্টের  সকল সিস্টেমে হালনাগাদ হতে কিছু সময় লাগে।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-অ্যাকাউন্ট-খোলার-গাইড

ব্যাংকে টাকা পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আবেদন বা লাইসেন্সের পরবর্তী ধাপের জন্য নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যাংকে টাকা জমা দেওয়ার সময় অবশ্যই সরকারি নির্ধারিত ফি ও অনুমোদিত ব্যাংক পেমেন্ট নিয়ম অনুসরণ করতে হয়। কোনো দালাল ধরে বা অননুমোদিত ব্যক্তির মাধ্যমে টাকা না দিয়ে নিজে রসিদসহ লেনদেন সম্পন্ন করলেই ভালো হবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য লিখিত পরীক্ষার প্রস্তুতি

আমাদের  ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য লিখিত পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একজন মানুষ দক্ষ ও দায়িত্বশীল চালক হওয়ার জন্য শুধু গাড়ি চালানো জানলেই হবে না, তাকে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন চিহ্ন সম্পর্কেও পরিষ্কার ধারণা অর্জন করতে হবে। তাই সকলের লিখিত পরীক্ষার আগে নিয়মিত ও ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। প্রথমে সড়ক পরিবহন ও ট্রাফিক আইন সম্পর্কে আমাদের ভালোভাবে অবগত থাকতে হবে।

সরকারি নিয়ম অনুযায়ী ট্রাফিক সিগন্যালের আইন, বিভিন্ন চিহ্ন, রাস্তার লেন ব্যবহার, ওভারটেকিংয়ের নিয়ম, গতি নিয়ন্ত্রণ এবং গাড়ি পার্কিংয়ের নিয়মগুলো বিশেষভাবে জানা থাকতে হবে। এর পাশাপাশি গাড়ি চালানোর সময় চালকের দায়িত্ব হল পথচারীদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়গুলোও আগে থেকে পড়তে হবে। বিভিন্ন চিহ্ন দেখে সেগুলোর অর্থ বোঝার জ্ঞান থাকতে হবে।

আমাদের সতর্কতামূলক ও নির্দেশনামূলক চিহ্নের মধ্যে পার্থক্য জানা পরীক্ষায় যেমন কাজে আসে, তেমনি বাস্তবে গাড়ি চালানোর সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পরীক্ষার জন্য পূর্ববর্তী প্রশ্ন সমাধান করা উচিত। এতে পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং নিজের দুর্বলতার বিষয়গুলো চিহ্নিত করা যায়। পরীক্ষায় ভুল উত্তরগুলো আবার দেখে সঠিক উত্তরটি মনে রাখা সম্ভব হয়।

মনে রাখতে হবে পরীক্ষার আগের দিন অতিরিক্ত চাপ না নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আগে থেকে পড়তে হবে। আমাদেরকে পরীক্ষার হলে প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ে উত্তর দিতে হবে এবং কোনো প্রশ্ন না বুঝলে তাড়াহুড়া না করে ভালোভাবে চিন্তা  করে পরীক্ষা দিতে হবে। মনে রাখতে হবে লিখিত পরীক্ষার উদ্দেশ্য শুধু লাইসেন্স অর্জন করায় না বরং নিরাপদ ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা। সেজন্য নিয়ম-কানুন মুখস্থ করার পাশাপাশি সেগুলোর বাস্তব প্রয়োগও জানা দরকার।

ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাইভা পরীক্ষার প্রস্তুতি

আমাদের ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষার পাশাপাশি ভাইভা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। একজন গাড়ি চালককে অবশ্যই শুধু গাড়ি চালাতে জানলেই হবে না, তাকে ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা আইন এবং গাড়ির প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেও অবগত থাকতে হবে। আমাদের ভাইভা পরীক্ষার আগে সঠিকভাবে প্রস্তুতি নেওয়া দরকার। প্রথমেই আমাদেরকে বাংলাদেশের ট্রাফিক আইন ও সড়ক পরিবহন সংক্রান্ত সকল নিয়ম কানুন ভালোভাবে জানতে হবে।

আগে চিনতে হবে ট্রাফিক সিগন্যালের বিভিন্ন রং ও চিহ্নের অর্থ, রাস্তার বিভিন্ন সাইন, ওভারটেকিংয়ের নিয়ম, পার্কিংয়ের নিয়ম এবং গাড়ির গতি নিয়ন্ত্রণ সম্পর্কে অবগত থাকা প্রয়োজন। সাধারনভাবে লাল, হলুদ ও সবুজ বাতির অর্থ এবং বিভিন্ন সতর্কতামূলক সাইনবোর্ড সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে।ভাইভা্র গাড়ির প্রাথমিক যন্ত্রাংশ সম্পর্কেও কিছু প্রশ্ন করতে পারে। যেমঃ স্টেয়ারিং, ব্রেক, ক্লাচ, গিয়ার, অ্যাক্সিলারেটর, হেডলাইট, ইন্ডিকেটর, হর্ন, ওয়াইপার ও সাইড মিররের কাজ কী এ সব সম্পর্কে জানতে হবে। 

আমাদের গাড়ি চালানোর আগে ব্রেক, টায়ার, লাইট, ইঞ্জিন অয়েল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষা করার নিয়মও জানতে হবে। আমাদেরকে নিরাপদে গাড়ি চালানোর নিয়ম সম্পর্কে প্রস্তুতি নিতে হবে। এর জন্য সিটবেল্ট ব্যবহার, মোবাইল ফোন ব্যবহার না করা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, পথচারীকে অগ্রাধিকার দেওয়া এবং অতিরিক্ত গতিতে গাড়ী পরিচালনা করা এড়িয়ে চলার গুরুত্ব জানা প্রয়োজন। জরুরি পরিস্থিতিতে কীভাবে গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, সেটিও জানতে হবে।

নির্ধারিত দিনে ভাইভা পরীক্ষার সময় আত্মবিশ্বাসী ও শান্ত থাকা প্রয়োজন। প্রশ্নের উত্তর না জানা থাকলে অনুমান করে ভুল উত্তর না দিয়ে বিনয়ের সঙ্গে বিষয়টি স্বীকার করতে হবে। প্রতিদিন চর্চা, ট্রাফিক সাইন মুখস্থ করা এবং সম্ভাব্য প্রশ্নের উত্তর বারবার অনুশীলন করলে ভাইভা পরীক্ষায় ভালো ফল করা সম্ভব হবে। একজন দায়িত্বশীল চালকের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিজের পাশাপাশি অন্য সবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে আমাদের করণীয় 

ড্রাইভিং লাইসেন্স একজন চালকের জন্য অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় একটি সরকারি নথি। এই সব নথি যদি হারিয়ে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায়। তবে ভয় না পেয়ে যথাযথ নিয়ম অনুসরণ করলে সহজেই হারানো লাইসেন্সের আবার নতুন বা ডুপ্লিকেট লাইসেন্স সংগ্রহ করা যা্বে।প্রথমেই ড্রাইভিং লাইসেন্স হারানোর বিষয়টি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করতে হবে। জিডিতে লাইসেন্স হারানোর স্থান, সময় এবং লাইসেন্সের প্রয়োজনীয় সকল তথ্য উল্লেখ করতে হবে। 

আমাদের ভবিষ্যতে কোনো ধরনের অপব্যবহার হলে এই জিডি অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজে লাগতে পারে। তারপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত নিয়ম অনুযায়ী ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। এই আবেদনের সময় সাধারণত জিডির কপি, জাতীয় পরিচয়পত্রের তথ্য, ড্রাইভিং লাইসেন্সের নম্বর বা অন্যান্য প্রয়োজনীয় নথিগুলো এবং নির্ধারিত ফি জমা দিতে হবে।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-অ্যাকাউন্ট-খোলার-গাইডআধুনিক যুগে বর্তমানে অনেক ক্ষেত্রে অনলাইনেও প্রয়োজনীয় আবেদন ও সেবা গ্রহণের সুযোগ হয়েছে। আমাদেরকে আবেদন করার আগে বিআরটিএর সর্বশেষ নির্দেশনা দেখে প্রয়োজনীয় নথিপত্র নিশ্চিত করতে হবে। আমাদের লাইসেন্স হারানোর পর নতুন লাইসেন্স হাতে না পাওয়া পর্যন্ত গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ আমাদের বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আইনগত জটিলতায় পরতে হতে পারে।

কেউ যদি হারানো লাইসেন্সটি খুঁজে পেয়ে থাকেন, তাহলে সেটি অন্যের হাতে না দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। আমাদের ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে প্রথমে থানায় জিডি করতে হবে এবং তারপর বিআরটিএ নিয়ম অনুযায়ী ডুপ্লিকেট লাইসেন্সের জন্য আবেদন করতে হবে । প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি যথাযথভাবে জমা দেওয়াই হলো সঠিক কাজ। আমাদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপ নিলে এ ধরনের সমস্যার সমাধান সহজেই করা যাবে।

BRTA  লাইসেন্স পরীক্ষার ফলাফল দেখার সহজ উপায়

বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য আমাদের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) এর নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে হয়।তারপর  লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ধাপ সম্পন্ন করার পর পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবে। বর্তমানে অনলাইনের মাধ্যমে BRTA লাইসেন্স পরীক্ষার ফলাফল জানা খুব সহজ হয়েছে গেছে। আমাদের ফলাফল দেখার জন্য প্রথমে BRTA-এর অফিসিয়াল অনলাইন সেবা প্ল্যাটফর্মে প্রবেশ করতে হয়।

আমাদের ড্রাইভিং লাইসেন্স সেবা বা পরীক্ষার ফলাফল দেখার অপশন খুঁজে নিতে হবে। প্রয়োজন অনুযায়ী আবেদন নম্বর, রেফারেন্স নম্বর, ড্রাইভিং লাইসেন্সের তথ্য অথবা জন্মতারিখের মতো তথ্য দিতে হবে। আমাদের সঠিক তথ্য দেওয়ার পর নির্ধারিত অপশনে ক্লিক করলে পরীক্ষার ফলাফল স্ক্রিনে দেখা যাবে। অনলাইনে ফলাফল দেখতে সমস্যা হলে নিকটস্থ BRTA সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে।

আমাদের পরীক্ষার সময় পাওয়া রসিদ, আবেদনপত্র বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখলে কর্মকর্তারা ফলাফল যাচাই করে দিতে সহায়তা করতে পারে। অনেক ক্ষেত্রে পরীক্ষার ফলাফল বা পরবর্তী ধাপ সম্পর্কে SMS এর মাধ্যমেও তথ্য জানানো হয়ে থাকে। তাই আমাদের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখা খুব প্রয়োজন।ফলাফল দেখার সময় অবশ্যই সঠিক তথ্য দিতে হবে। 

কোন ভুল আবেদন নম্বর বা ব্যক্তিগত তথ্য দিলে ফলাফল নাও আসতে পারে। এছাড়া অনলাইনে অননুমোদিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। সব সময় BRTA এর অফিসিয়াল সেবা ব্যবহার করাই নিরাপদ হবে। আমাদের BRTA লাইসেন্স পরীক্ষার ফলাফল জানার সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে অফিসিয়াল BRTA সেবা ব্যবহার করা। তারপর ঘরে বসেই দ্রুত ফলাফল যাচাই করা যাবে এবং পরবর্তী  ধাপে করতে হবে সে সম্পর্কেও সঠিক  ধারণা পাওয়া যাবে।

ড্রাইভিং লাইসেন্সের জন্য স্মার্ট কার্ড বের করার সহজ মাধ্যম

ডিজিটাল যুগে বর্তমানে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পাওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ বিষয় হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদনকারীকে অবশ্যই প্রথমে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। প্রথমে লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের মাধ্যমে প্রক্রিয়াটি শুরু হয় এবং নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্মার্ট কার্ডের জন্য আবেদন করার সুযোগ হয়ে থাকে।আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয়। 

আমাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, ছবি, মেডিকেল সনদ এবং BRTA এর নির্ধারিত অন্যান্য নথিপত্র থাকতে হবে। তারপর BRTA এর অনলাইন সেবার মাধ্যমে আবেদনের  নির্ধারিত ফি পরিশোধ করতে  হবে। আবেদন করার সময় ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে নির্ধারিত তারিখে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষায় সফল হলে বায়োমেট্রিক তথ্য, যেমন ছবি, স্বাক্ষর ও আঙুলের ছাপ দিতে হয়। 

তারপর লাইসেন্স তৈরির প্রক্রিয়া শুরু হয়। স্মার্ট কার্ড প্রস্তুত হলে নির্ধারিত সময়ে তা সংগ্রহ করতে হবে। বিভিন্ন ক্ষেত্রে লাইসেন্সের বর্তমান অবস্থা অনলাইনেও যাচাই করা সম্ভব হয়ে থাকে।স্মার্ট কার্ড পেতে দালালের সাহায্য নেওয়ার পরিবর্তে সরাসরি BRTA এর অফিসিয়াল সেবা ব্যবহার করলেই সবচেয়ে নিরাপদ ও সহজ মাধ্যম হবে। আবেদন করার আগে বর্তমান ফি, প্রয়োজনীয় কাগজপত্র এবং নিয়ম BRTAএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করতে হবে। তাহলে অতিরিক্ত খরচ ও প্রতারণার ঝুঁকি থাকবে না এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করা যাবে।

শেষ কথাঃ BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যকাউন্ট খোলার গাইড

BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার গাইড বর্তমানে সময়ে লাইসেন্স প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় ও প্রয়োজনীয় ধাপ। প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে পরবর্তী সময়ে লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা, প্রয়োজনীয় তথ্য জমা, ফি প্রদান এবং আবেদনের অগ্রগতি সম্পর্কে জানা অনেক সহজ হয়।অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় সকল তথ্য সতর্কতার সাথে প্রদান করতে হবে।

প্রিয় পাঠক, আপনাদের সাথে BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার গাইড নিয়ে আজকে আলোচনা করলাম। এই আলোচনায় BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার গাইড সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এই আর্টিকেল আপনার ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে BRTA ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার সম্পর্কে জানার সুযোগ করে দিন।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md.Polash hossain
Md.Polash Hossain
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও এই ওয়েবসাইটের কন্টেইনার। তিনি অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করেন।