ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম অনলাইনের মাধ্যমে করা সম্ভব। ডিজিটাল
যুগে ওয়েবসাইট বানিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। ওয়েবসাইট বানিয়ে তা বিক্রি
করে (যাকে ওয়েবসাইট ফ্লিপিং বা ওয়েবসাইট ডেভলপমেন্ট বলা হয়।
ওয়েবসাইট তৈরি করে সহজে অনেকভাবে আয় করা যায়। যে সকল ওয়েবসাইট বানিয়ে বিক্রি
করে সহজে আয় যেমনঃ ই-কমার্স ওয়েবসাইট, কর্পোরেট ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট,
নিউজ পোর্টাল, পোর্টফোলিও ওয়েবসাইট, এডুকেশনাল ওয়েবসাইট, মিডিয়া ওয়েবসাইট,
পার্সোনাল ওয়েবসাইট ইত্যাদি।
পেজ সূচিপত্রঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
- ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
- ওয়েবসাইট কি
- ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- ওয়েবসাইট তৈরির ধাপসমূহ
- ওয়েবসাইট কোথায় বিক্রি করবেন
- ওয়েবসাইট থেকে আয়ের পরিমাণ ও কৌশল
- ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে
- ওয়েবসাইটে নিজের পন্য বিক্রি করে আয়
- ফ্রি ওয়েবসাইট তৈরির জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম
- শেষ কথাঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম বর্তমান সময়ে অনলাইনে আয় করার অন্যতম
উপায়। আপনি যদি ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে ঘরে বসেই এই কাজের
মাধ্যমে আয় করতে পারবেন। শুরুতে বেশি টাকা বিনিয়োগ করার প্রয়োজন নেই। শুধু
একটি কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং শেখার আগ্রহ থাকলে শুরু করা সম্ভব।
ওয়েবসাইট তৈরি করা শিখুনঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে ইনকাম করার উদ্দেশ্য
থাকে তাহলে আপনি প্রথমে HTML, CSS ও Java Script এর মত ওয়েব ডেভেলপমেন্টের মৌখিক
বিষয়গুলো শিখুন। সহজে ওয়েবসাইট বানানোর জন্য WordPress ও শিখতে পারেন। আপনি
Youtube এবং বিভিন্ন অনলাইন কোর্স থেকে বিনামূল্য শিখা সম্ভব।
আরো পড়ুনঃ কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়
নিজের ওয়েবসাইট তৈরি করুনঃ আপনি যদি অনলাইন ওয়েবসাইট বিক্রি করতে চান তাহলে
আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। আপনি যে ওয়েবসাইট বিক্রি করতে
চান তাহলে নিজের ওয়েবসাইট দিয়ে বিক্রির প্রচার-প্রচারণা করতে হবে। ওয়েবসাইট
তৈরি করা শেখার পর কয়েকটি নমুনা সাইট তৈরি করুন। যেমন: ব্যবসা প্রতিষ্ঠানের
ওয়েবসাইট, রেস্টুরেন্টের ওয়েবসাইট, অনলাইন শপ, ব্লক, এবং ব্যক্তিগত পোর্টফোলিও
ওয়েবসাইট।এগুলো আপনার দক্ষতা প্রদর্শন করবে।
ক্রেতা খুঁজুন: আপনাকে ওয়েবসাইট বিক্রি করতে হলে ক্রেতা খুঁজতে হবে। আপনাকে
ওয়েবসাইট বিক্রির জন্য অনলাইনে প্রচার করতে হবে। আপনার তৈরি ওয়েবসাইট স্থানীয়
দোকানদার,রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান এবং ছোট ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে
পারেন। এছাড়া Fiverr,Upwork ও অন্যান্য ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ খুঁজতে
পারেন। Facebook এর ব্যবসায়িক গ্রুপে ও নিজের কাজের নমুনা প্রকাশ করতে পারেন।
ওয়েবসাইটের দাম নির্ধারণ করুনঃ আপনাকে ওয়েবসাইট বিক্রি করতে হলে আগে থেকেই
ওয়েবসাইট দাম নির্ধারণ করতে হবে। আপনার ওয়েবসাইটের ডিজাইন, ফিচার এবং কাজের
পরিমাণ অনুযায়ী দাম ঠিক করুন। সাধারণ ওয়েবসাইটের জন্য কয়েক হাজার টাকা থেকে
শুরু করা যেতে পারে। উন্নত ফিচার যুক্ত ওয়েবসাইটের দাম আরো বেশি হতে পারে।
এভাবেই ধীরে ধীরে নিজের অনলাইন ব্যবসা গড়ে তুলে আয় করতে পারেন।
ওয়েবসাইট কি
ওয়েবসাইট হলো ইন্টারনেটে থাকা এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টি, যেখানে বিভিন্ন
ধরনের তথ্য, ছবি, ভিডিও ও সেবা পাওয়া যায়। মানুষ ওয়েবসাইট ব্যবহার করে শিক্ষা
গ্রহণ, ব্যবসা পরিচালনা, সংবাদ পড়া, অনলাইনে কেনাকাটা এবং যোগাযোগের মত নানা কাজ
করে। প্রতিটি ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা থাকে যাকে ডোমেন নেম বলা হয়।
যেমনঃ গুগল, ফেসবুক, ইউটিউব ও উইকিপিডিয়া জনপ্রিয় ওয়েবসাইটের উদাহরণ।
একটি ওয়েবসাইট তৈরি করতে সাধারণত HTML, CSS এবং JavaScript এর মত প্রোগ্রামিং
প্রযুক্তি ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের বিভিন্ন তথ্য সুন্দর ভাবে সাজিয়ে
উপস্থাপন করা যায়, তাহলে ব্যবহারকারীরা সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পান।
ব্যক্তিগত পরিচিতি, অনলাইন ব্যবসা, ব্লক, সংবাদ প্রকাশ কিংবা প্রতিষ্ঠানের
প্রচারের জন্য ওয়েবসাইট তৈরি করা যায়। একটি ভালো ওয়েবসাইট সহজে ব্যবহারযোগ্য,
দ্রুতগতির, নিরাপদ এবং মোবাইল ফোনে দেখার উপযোগী হওয়া উচিত। ওয়েবসাইটের মাধ্যমে
মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারে এবং বিশ্বের যে কোন প্রান্তের
মানুষের সঙ্গে তথ্য বিনিময় করতে পারে। তাই আধুনিক ডিজিটাল যুগে ওয়েবসাইট আমাদের
দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
ওয়েবসাইট থেকে আয় করার উপায়
বর্তমান ডিজিটাল যুগে ওয়েবসাইট থেকে আয় করা অনলাইনে অর্থ উপার্জনের একটি
জনপ্রিয় মাধ্যম। নিজের একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের তথ্যবহুল ও
মানসম্মত কনটেন্ট প্রকাশের মাধ্যমে আয় করা সম্ভব। এজন্য প্রথমে একটি নির্দিষ্ট
বিষয় নির্বাচন করতে হবে। যেমনঃ শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, ভ্রমণ, খেলাধুলা
কিংবা রান্নাবান্না। এরপর ডোমেন ও হোস্টিং কিনে ওয়েবসাইট তৈরি করতে হবে। নিয়মিত
আর্টিকেল প্রকাশ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ( SEO) এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে
প্রচারের মাধ্যমে ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো যায়। বেশি ভিজিটর হলে আয়ের সুযোগ ও
বৃদ্ধি পাবে।
আরো পড়ুনঃ ওয়েবসাইট থেকে সহজে আয় করার উপায়
ওয়েবসাইট থেকে আয়ের অন্যতম জনপ্রিয় উপায় হল গুগল অ্যাডসেন্সের মাধ্যমে
বিজ্ঞাপন দেখানো। ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শিত হলে এবং দর্শকেরা বিজ্ঞাপনের
সঙ্গে ইন্টারঅ্যাক্ট করলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আয় হতে পারে। এছাড়া
অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অন্য প্রতিষ্ঠানের পণ্য বা সেবা প্রচার করে
বিক্রির উপর কমিশন পাওয়া যায়। নিজের ওয়েবসাইটে পণ্য বিক্রি, অনলাইন কোর্স
চালু, ই-বুক প্রকাশ এবং স্পনসরড আর্টিকেল লিখেও অর্থ উপার্জন করা সম্ভব। তবে
প্রতিটি পদ্ধতিতে সফল হতে হলে দর্শকের চাহিদা বুঝে কাজ করা এবং বিশ্বাসযোগ্য তথ্য
প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ওয়েবসাইট থেকে আয় করতে হলে ধৈর্য, পরিশ্রম এবং নিয়মিত কাজ করার মন-মানসিকতা
থাকতে হবে। শুরুতেই অনেক টাকা আয় হবে এমন ধারণা করা ঠিক নয়। প্রথমে ওয়েবসাইটের
মান উন্নত করা, পাঠকদের প্রয়োজনীয় তথ্য দেওয়া এবং সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট এর
অবস্থান ভালো করার দিকে মনোযোগ দিতে হবে। কপিরাইট অনলাইন মেনে চলা, অন্য লেখা নকল
না করা এবং নিরাপদ উপায়ে ওয়েবসাইট পরিচালনা করাও জরুরি। সঠিক পরিকল্পনা, দক্ষতা
ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একটি ওয়েবসাইট দীর্ঘ মেয়াদে আয়ের উৎস হয়ে উঠতে
পারে।
ওয়েবসাইট তৈরীর ধাপসমূহ
ওয়েবসাইট তৈরি করার প্রথম ধাপ হলো পরিকল্পনা প্রণয়ন করা। প্রথম ওয়েবসাইট তৈরীর
উদ্দেশ্য, লক্ষ্যবস্তু ব্যবহারকারী এবং প্রয়োজনীয় বিষয়বস্তু নির্ধারণ করতে
হয়। এরপর উপযুক্ত ডোমেইন নাম নির্বাচন ও নিবন্ধন করতে হবে। ওয়েরসাইটের ফাইল
সংরক্ষণের জন্য একটি নির্ভরযোগ্য হোস্টিং সেবা নির্বাচন করতে হবে। সঠিক পরিকল্পনা
ওয়েবসাইট তৈরীর কাজকে সহজ ও কার্যকর করে তো তোলে।
দ্বিতীয় ধাপে ওয়েবসাইটের নকশা ও কাঠামো তৈরি করা। এক্ষেত্রে ওয়েবসাইটের রং,
ফন্ট, মেনু, ছবি এবং বিভিন্ন বিন্যাস নির্ধারণ করা যায়। HTML,CSS, ও JavaScript
ব্যবহার করে ওয়েব সাইটের কাঠামো, সৌন্দর্য এবং প্রয়োজনীয় কার্যকারিতা তৈরি করা
যায়। প্রয়োজন অনুযায়ী ওয়ার্ডপ্রেসের মত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ও
ব্যবহার করা যায়। ওয়েবসাইটটি যেন কম্পিউটার ও মোবাইলে সঠিকভাবে প্রদর্শিত হয়,
সেদিকেও খেয়াল রাখতে হবে।
তৃতীয় ধাপে ওয়েবসাইট পরীক্ষা, প্রকাশ ও রক্ষণাবেক্ষণ করা হয়। প্রকাশের আগে সব
লিংক, ছবি, ফর্ম, পৃষ্ঠার গতি এবং নিরাপত্তা পরীক্ষা করতে হবে। এরপর ডোমেইন ও
হোস্টিংয়ের মাধ্যমে ওয়েবসাইটটি ইন্টারনেটে প্রকাশ করতে হবে। ওয়েবসাইট প্রকাশের
পর নিয়মিত নতুন তথ্য যোগ করা, সফটওয়্যার হালনাগাদ এভাবে পরিকল্পিতভাবে কাজ করলে
একটি কার্যকর, আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
ওয়েবসাইট কোথায় বিক্রি করবেন
ওয়েবসাইট মাধ্যমে বিক্রি করার জন্য বেশ কিছু জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস
রয়েছে। এর মধ্যে Elippa, Empire এবং Motion Invest উল্লেখযোগ্য। এসব প্লাটফর্মে
আপনি নিজের তৈরি ওয়েবসাইট, ব্লক, ই-কমার্স সাইট, কিংবা অ্যাফিলিয়েট ওয়েবসাইট
বিক্রি করতে পারবেন। ওয়েবসাইটের আয়, ভিজিটর, ডোমেইনের বয়স এবং কনটেন্টের মান
অনুযায়ী এর দাম নির্ধারিত হয়।
এছাড়া Facebook গ্রুপ LinkedIn এবং বিভিন্ন অনলাইন কমিউনিটির মাধ্যমেও ওয়েবসাইট
বিক্রি করা সম্ভব। বিশেষ করে ওয়েবসাইট কেনাবেচা সংক্রান্ত গ্রুপে আপনার
ওয়েবসাইটের বিস্তারিত তথ্য, মাসিক আয়, ট্রাফিক এবং বিক্রির মূল্য উল্লেখ করে
পোস্ট করতে পারেন। এতে আগ্রহী কেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার সুযোগ পাবেন এবং
দরদাম করে বিক্রি করতে পারবেন।
ওয়েবসাইট বিক্রির আগে এর আয় ব্যয়ের হিসাব, ট্রাফিক রিপোর্ট, ডোমেইন ও
হোস্টিংয়ের তথ্য প্রস্তুত রাখুন। ক্রেতার কাছে ওয়েবসাইটের প্রকৃত অবস্থা তুলে
ধরুন এবং নিরাপদ পেমেন্ট পদ্ধতি ব্যবহার করুন। নতুনদের জন্য Elippa একটি ভালো
বিকল্প হতে পারে। তবে বিক্রির আগে প্ল্যাটফর্মের ফ্রি, নিয়ম কানুন এবং ক্রেতার
বিশ্বাসযোগ্যতা যাচাই করা জরুরি, যাতে প্রতারণার ঝুঁকি কমে এবং ন্যায্য মূল্য
পাওয়া যাবে।
ওয়েবসাইট বানিয়ে আয়ের পরিমাণও কৌশল
আপনার ওয়েবসাইট তৈরি করে বর্তমানে অনলাইনে আয় করার অনেক সুযোগ রয়েছে। দক্ষতা,
অভিজ্ঞতা, ওয়েবসাইটের ধরন এবং ভিজিটরের সংখ্যার উপর আয়ের পরিমাণ নির্ভর করে।
একজন নতুন ওয়েবসাইট নির্মাতা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাসে ১০০০০-৩০০০০ টাকা
আয় করতে পারেন। অভিজ্ঞতা বাড়লে মাসিক আই ৫০০০০ থেকে ১ লক্ষ টাকা বা তারও বেশিও
হতে পারে। তবে এই আয় নিশ্চিত নয়, কাজের চাহিদা ও দক্ষতার উপর তা পরিবর্তিত হয়।
আরো পড়ুনঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে লাখ টাকা আয়
ওয়েবসাইট থেকে আয়ের অন্যতম জনপ্রিয় কৌশল হলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে
বিজ্ঞাপন দেখানো। এ ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং, পণ্য বিক্রি, অনলাইন কোর্স,
ব্লগ লেখা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট তৈরি করে ও আয় করা যায়।
নিজের ওয়েবসাইটে মানসম্মত ও প্রয়োজনীয় তথ্যপ্রকাশ করলে ভিজিটর বাড়ে। পাশাপাশি
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO), সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার এবং নিয়মিত
কনটেন্ট প্রকাশের মাধ্যমে ওয়েবসাইটে জনপ্রিয়তা বৃদ্ধি করা সম্ভব।
ওয়েবসাইট তৈরি করে সফল হতে হলে প্রথমে HTML,CSS,JavaScript অথবা Wordpress শেখা
প্রয়োজন। এরপর একটি নির্দিষ্ট বিষয় নির্বাচন করে ওয়েবসাইট তৈরি করতে হবে এবং
নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করতে হবে। ফ্রিল্যান্সিংয়ের জন্য Fiverr ও
Upwork এর মত প্লাটফর্মে কাজ খোঁজা যেতে পারে। অন্যদিকে, নিজের ওয়েবসাইটে
বিজ্ঞাপন ও অ্যাফিলিয়েট লিংক যুক্ত আয় করা যায়। শুরুতে আয় কম হলেও ধৈর্য,
পরিশ্রম, সঠিক পরিকল্পনা এবং নতুন প্রযুক্তি শেখার মাধ্যমে দীর্ঘ মেয়াদে ভালো
আয়ের সুযোগ তৈরি হতে পারে।
ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে
ওয়েবসাইট তৈরি করতে কত টাকা লাগে তা মূলত ওয়েবসাইটের ধরন, ফিচার এবং কাজের
মানের উপর নির্ভর করে। সাধারণত একটি ব্যক্তিগত বা ছোট ব্যবসার ওয়েবসাইট তৈরি
করতে বাংলাদেশে প্রায় ৫০০০ - ২০০০০ টাকা খরচ হতে পারে। এই ধরনের ওয়েবসাইটে
সাধারণত হোমপেজ, আমাদের সম্পর্কে, সেবা সমূহ, যোগাযোগের তথ্য এবং প্রয়োজনীয়
কিছু ছবি ও লেখা থাকে। নতুন উদ্যোক্তা বা ছোট ব্যবসার জন্য এটি একটি ভালো কিছু
শুরু হতে পারে।
যদি আপনি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, যেখানে পণ্য বিক্রি, অনলাইন পেমেন্ট,
অর্ডার ব্যবস্থাপনা এবং ডেলিভারি সংক্রান্ত সুবিধা থাকবে, তাহলে খরচ প্রায়
২০০০০-১০০০০০ টাকা বা তারও বেশি হতে পারে। অন্যদিকে, বড় কোম্পানির ওয়েবসাইট,
নিউজ পোর্টাল, অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম কিংবা কাস্টম সফটওয়ার ভিত্তিক
ওয়েবসাইট তৈরিতে ৫০০০০ থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে। ওয়েবসাইটের
ফিচার যত বেশি হবে, খরচ ও সাধারণত তত বাড়বে।
ওয়েবসাইট তৈরির খরচ ছাড়াও ডোমেইন নাম, হোস্টিং, নিরাপত্তা এবং নিয়মিত
রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বাজেট রাখতে হবে। ডোমেইন ও হোস্টিংয়ের জন্য বছরে
আনুমানিক ৩০০০ থেকে ১০০০০ টাকা বা তার বেশি লাগতে পারে, যা সেবাদাতা প্রতিষ্ঠানের
উপর নির্ভর করে। খরচ কমাতে চাইলে আগে প্রয়োজনীয় ফিচার নির্ধারণ করুন এবং
কয়েকজন ওয়েব ডেভেলপারের কাজ থেকে মূল্য জেনে নিন।সঠিক পরিকল্পনা করলে কম
বাজেটেও সুন্দর কার্যকর এবং পেশাদার ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
ওয়েবসাইটে নিজের পণ্য বিক্রি করে আয়
ওয়েবসাইট নিজের পণ্য বিক্রি করে আয় করা বর্তমানে ব্যবসার একটি জনপ্রিয় ও
কার্যকর মাধ্যম। ইন্টারনেটের সাহায্য ঘরে বসে নিজের ব্যবসা পরিচালনা করা যায় এবং
দেশের বিভিন্ন এলাকার ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। এজন্য প্রথমে একটি
সুন্দর ব্যবহারবান্ধব ওয়েবসাইট তৈরি করতে হবে, যেখানে পণ্য ছবি, নাম, দাম ও
বিস্তারিত বিবরণ থাকবে। নিজের তৈরি পোশাক, প্রসাধনী,খাবার, হস্তশিল্প,
ইলেকট্রনিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যায়। সঠিক
পণ্য নির্বাচন এবং ক্রেতা চাহিদা বুঝে ব্যবসা শুরু করলে সফল হওয়ার সম্ভাবনা
বাড়ে।
ওয়েবসাইটে পণ্য বিক্রি করে আয় করতে হলে পন্যের মান ভালো রাখতে হবে এবং মূল্য
ক্রেতাদের সাধ্যের মধ্যে নির্ধারণ করতে হবে। ওয়েবসাইটে অর্ডার করার সহজ
ব্যবস্থা, নিরাপদ পেমেন্ট পদ্ধতি এবং ডেলিভারি সম্পর্কিত তথ্য যুক্ত করা
প্রয়োজন। পাশাপাশি ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে
ওয়েবসাইটের প্রচার করে আরো বেশি ক্রেতার কাছে পৌঁছানো যায়। পণ্যর আকর্ষণীয়
ছবি, বিস্তারিত তথ্য এবং বিশেষ অফার ক্রেতাদের আগ্রহ বাড়াতে সাহায্য করে।
ক্রেতাদের সঙ্গে ভালো ব্যবহার করা, সময় মত পণ্য সরবরাহ করা এবং অভিযোগের সমাধান
দেওয়া ব্যবসার প্রতি বিশ্বাস তৈরি করে।
নিজের ওয়েবসাইটে পণ্য বিক্রি করে আয়,ধৈর্য, পরিশ্রম ও সঠিক পরিকল্পনা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। শুরুতে অল্প পণ্য নিয়ে ব্যবসা শুরু করা যায় এবং বিক্রি বাড়ার
সঙ্গে সঙ্গে পণ্যের সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। প্রতিদিনের বিক্রয়, খরচ ও লাভের
হিসাব রাখলে ব্যবসার অবস্থা বোঝা সহজ হয়। ওয়েবসাইটে নিরাপত্তা বজায় রাখা এবং
ক্রেতাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখাও জরুরী।মনে রাখতে হবে, ওয়েবসাইট তৈরি
করলেই সঙ্গে সঙ্গে আয় শুরু হবে এমন নয়, নিয়মিত প্রচার, ভালো পণ্য ও উন্নত সেবা
প্রয়োজন। সঠিক কৌশল অনুসরণ করলে নিজের ওয়েবসাইটের মাধ্যমে দীর্ঘমেয়াদে আয় করা
এবং একটি সফল অনলাইন ব্যবসা গড়ে তোলা সম্ভব।
ফ্রি ওয়েবসাইট তৈরির জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম
বর্তমান ডিজিটাল যুগে ওয়েবসাইট তৈরি করা ব্যক্তি, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের
জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনা খরচে ওয়েবসাইট তৈরির জন্য বেশ কয়েকটি জনপ্রিয়
প্ল্যাটফর্ম রয়েছে। এর মধ্যে ওয়ার্ডপ্রেস ডট কম, উইক্স গুগল সাইটস,ব্লগার এবং
ওয়েবফ্লো উল্লেখযোগ্য। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রোগ্রামিং সম্পর্কে গভীর
জ্ঞান ছাড়াই সহজে পোর্টফোলিও কিংবা ছোট ব্যবসার জন্য এগুলো বেশ উপযোগী। তবে
প্রতিটি প্ল্যাটফর্মের সুবিধা, নকশা ও ব্যবহারের পদ্ধতি আলাদা।
ওয়ার্ড প্রেস ডট কম ব্লগ ও বিভিন্ন ধরনের ওয়েবসাইট তোর জন্য জনপ্রিয়। ব্লগার
গুগলের একটি বিনামূল্যের ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে সহজে লেখালেখির ওয়েবসাইট
তৈরি করা যায়। অন্যদিকে, উইক্স ড্রাগ -অ্যান্ড-ড্রপ সুবিধার মাধ্যমে আকর্ষণীয়
ওয়েবসাইট তৈরির সুযোগ দেয়। গুগল সাইটস ব্যবহার করে শিক্ষামূলক, ব্যক্তিগত ও
সাধারণ তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরি করে। এসব প্লাটফর্মের বিনামূল্যের সংস্করণে
সাধারণ সাবডোমেইন ব্যবসা করতে হয় এবং কিছু সুবিধা সীমিত থাকতে পারে। তাই
ব্যবহারের আগে প্রতিটি প্ল্যাটফর্মের শর্ত জেনে নেওয়া উচিত।
এছাড়া ওয়েবফ্লো আধুনিক ডিজাইনের ওয়েবসাইট তৈরির জন্য পরিচিত, যদিও এর
বিনামূল্যের পরিকল্পনায় কিছু সীমাবদ্ধতা রয়েছে। সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করার
ক্ষেত্রে ওয়েবসাইটের উদ্দেশ্য, ব্যবহারের সহজতা, ডিজাইনের সুবিধা এবং ভবিষ্যতে
উন্নয়নের সুযোগ বিবেচনা করা জরুরি। নতুনদের জন্য গুগল সাইটসও ব্লগার সহজ বিকল্প
হতে পারে। অন্যদিকে, ব্লগিং ও বিস্তৃত কাস্টমাইজেশন এর জন্য ওয়ার্ডপ্রেস ডটকম
উপযোগী। প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্ল্যাটফর্ম বেছে নিয়ে বিনা খরচেই একটি
কার্যকর ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
শেষ কথাঃ ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম
ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম অনলাইনে একটি সম্ভাবনামায় উপায়। সঠিক
দক্ষতা, ধৈর্য এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনিও এই পেশায় সফল হতে পারেন।
প্রথমে HTML,CSS,Wordpress এবং ওয়েব ডিজাইনের প্রয়োজনীয় বিষয়গুলো শিখুন। এরপর
নিজের পোর্টফোলিও তৈরি করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সিং মার্কেট
প্লেসে ক্লায়েন্ট খুঁজুন। মনে রাখবেন শুরুতেই বেশি আয় করার চিন্তা না করে কাজের
মান উন্নত করার দিকে মনোযোগ জরুরী। ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মানসম্মত
ওয়েবসাইট তৈরি করতে পারলে আপনার সুনাম ও আয়ের সুযোগ দুটোই বাড়বে। তাই আজ থেকে
শেখা শুরু করুন এবং নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইনে আয়ের পথে এগিয়ে যান।
প্রিয় পাঠক, আপনাদের সাথে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আগের নিয়ম সম্পর্কে আজকে আলোচনা করলাম। এই আলোচনায় আপনি ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের নিয়ম, ওয়েবসাইট তৈরির ধাপসমূহ, ওয়েবসাইট কোথায় বিক্রি করবেন, ওয়েবসাইট বানিয়ে আগের পরিমাণও কৌশল সম্পর্কে উল্লেখ করা হয়েছে। আপনার এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন ও তাদেরকে ওয়েবসাইট বানিয়ে বিক্রি করে আয়ের সুযোগ তৈরি করে দিন।



পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url