আমার জীবনের লক্ষ্য কি
প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার।লক্ষ্য প্রত্যেকটি মানুষকে এগিয়ে যেতে সাহায্য করে।লক্ষ্য ছাড়া মানুষ জীবনের সফলতা অর্জন করতে পারে না।মানব জীবনকে সার্থক করতে একটা লক্ষ্যের প্রয়োজন হয়।লক্ষ্য অর্জন করতে হলে বেশী বেশী পড়াশুনার সাথে জ্ঞান চর্চার প্রয়োজন।
জীবনে সফলতা পেতে হলে প্রত্যেকের লক্ষ্য নির্ধারণ করতে হবে।আগে লক্ষ্য স্থির করতে হবে।তাহলে সেই লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।তাই সকলের উচিত জীবনের লক্ষ্য স্থির করা।
সূচিপত্রঃজীবনের লক্ষ্য অর্জনের কিছু আলোচনা বিষয়
আমার জীবনের লক্ষ্য অর্জন
সকল মানুষের মতো আমার জীবনেও আছে। আমরা দেখতে পাই প্রতিটি মানুষের লক্ষ্য ভিন্ন।আমার জীবনের লক্ষ্য আমি একজন আদর্শ ও নীতিবান শিক্ষক হব।একজন আদর্শ ও নীতিবান শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিকতা প্রদান করে।
আরো পড়ুনঃআমাদের কিছু গুরুত্বপূর্ন কথা
লক্ষ্য অর্জনের উপায়
আমার লক্ষ্য অর্জনের জন্য আমাকে নিয়মিত মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।নিয়মিত বিদ্যালয়ের পাঠদান করতে হবে।শিক্ষকদের সমস্ত কথা মেনে চলতে হবে এবং সবকিছু অনুসরণ করতে হবে।পাশাপাশি ভালো আচরণ ও নৈতিক গুণ অর্জনের খেয়াল করতে হবে।
লক্ষ্যহীন জীবন
লক্ষ্যহীন জীবন মাঝি বিহীন নৌকার মতো হয়ে থাকে।।জীবনের সঠিক লক্ষ্য না থাকলে মানুষ সফলতা অর্জন করতে পারে না।তাই ছোটবেলা থেকেই জীবনের একটি লক্ষ্য স্থির করা উচিত। লক্ষ্য অনুযায়ী পরিশ্রম করলে জীবনের সফলতা অর্জন করা সহজ হয়।
শিক্ষকতা পেশা নেওয়ার কারণ
শিক্ষক একটি মহৎ ও মহান পেশা। কথায় আছে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত।আর শিক্ষক হলেন জাতি গড়ার একজন কারিগর।আমি শিক্ষক হয়ে দেশের সকল মানুষের সেবা করতে চাই।
শেষ কথা
জীবনের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।শুধু স্বপ্ন দেখলেই জীবনের লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না।তাই আমি মন দিয়ে পড়াশোনা করে আমার জীবনের স্বপ্ন অর্জন করতে চাই।
আমার জীবনের লক্ষ্যগুলোকে সুন্দরভাবে সাজিয়ে তোলার দৃশ্য
| লক্ষ্য বা উদ্দেশ্য | বিবরণ/ উন্নতি | অর্জনের সময় | বাস্তবায়নে উপায় |
|---|---|---|---|
| ব্যক্তিগত উন্নতি | নিয়মিত জ্ঞানার্জন | ৬ বছর | প্রতিদিন ৬ ঘণ্টা পড়াশুনা |
| পেশাগত | ক্যারিয়ারে উন্নতি | ৩ বছর | দক্ষতা বৃদ্ধি |
| শারীরিক ও মানসিক শান্তি | ফিট থাকা ও মানসিক শান্তি | আজীবন | নিয়মিত ব্যায়াম |
| আর্থিক সঞ্চয় | সঞ্চয় বৃদ্ধি | ১০ বছর | সুনিদিষ্ট বাজেট তৈরি |
| সামাজিক অবদান | সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো | চলমান | সহায়তা প্রদান |
| পারিবারিক শান্তি | পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক | আজীবন | কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া |
| সফলতা | কঠোর পরিশ্রম | ৫ বছর | নিয়মিত কাজ করা |

পলাশ আইটি মাস্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url